Business Idea: দূষণ ঠেকাতে সামিল হন! নামমাত্র বিনিয়োগ, মাসে ৬০ হাজার রোজগার পাকা
Business Idea: দিল্লির পাশাপাশি কলকাতাতেও বাড়ছে দুষণ (Pollution)! যদিও দূষণ রুখতে ইতিমধ্যে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু তাও রুখতে ব্যর্থ সরকার। পরিবেশ দূষণের অন্যতম বড় কারণ গাড়ি থেকে নির্গত ধোঁয়া। আর সেজন্যে গাড়ির ধোঁয়া পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ইতিমধ্যে। প্রত্যেক তিনমাস কিংবা এক বছর অন্তত এই পরীক্ষা করতে হয়।
কম বিনিয়োগে আপনিও যদি কোনও ব্যবসার (Business Idea) কথা ভেবে থাকেন তাহলে খুলতে পারেন Pollution Testing Center। এই ব্যবসায় মাসে ৫০ হাজার টাকা রোজগার কোনও ব্যাপারই নয়। কিন্তু কীভাবে এই ব্যবসা (How to open Pollution Testing Center) শুরু করবেন। কোথায় আবেদন জানাবেন?

- Business Idea: কত টাকা বিনিয়োগ
টু-হুইলার হোক কিংবা চার চাকার গাড়ি! প্রত্যেককে এই Pollution Testing সার্টফিকেট গাড়িতে রাখতে হয়। আর তা যদি না থাকে কিংবা সার্টিফিকেটের মেয়াদ ফুরিয়ে যায় তাহলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে। আর তাই রাস্তায় চলছে প্রত্যেক গাড়িতে এই পরীক্ষা করে সার্টিফিকেট রাখতে হয়। আর তা করতে হয় Pollution Testing Center-থেকে। এহেন সেন্টার খুলতে আরটিও থেকে অনুমতি নিতে হয়। এজন্যে ৫০০০ টাকা জমা দিতে হবে। যা প্রত্যেক বছর লাগবে। দুষণ মাপার মেশিন, ওয়েব ক্যাম, কম্পউটারের প্রয়োজন। সব মিলিয়ে ৬০ থেকে ৭০ হাজার টাকা বিনিয়োগ (Business Idea) আছে এই ব্যবসায়।
- Business Idea: কত রোজগার
Pollution Testing সার্টিফিকেট তৈরি করতে ৫০ থেকে ৮০ টাকা খরচ। অনেক জায়গায় ১০০ টাকাও নিচ্ছে। শুধুমাত্র গড়ে যদি ৬০ টাকা করে সার্ফিকেট তৈরি করতে নেন তাহলে দিনে ১২০০ থেকে ১৮০০ টাকা রোজগার হবে। এক্ষেত্রে অবশ্য রোজ ২০ থেকে ৩০ টা গাড়ি আসতেই হবে। আর এভাবে মাসের হিসাবে 36000 টাকা থেকে 54000 টাকা পর্যন্ত রোজগার আছে। খরচ বলতে বিদ্যুৎ এবং একজন মেকানিকের খরচ। আর তা বাদ দিলেও মাসে মোটা রোজগার (Business Idea) আপনার ঘরে আসবে।
- Business Idea: জরুরি তথ্য
Pollution Testing Center খুলতে সরাসরি অনলাইনের (Business Idea) মাধ্যমেও আবেদন করতে পারেন। এজন্যে এই লিঙ্কে https://puc.parivahan.gov.in/- ক্লিক করতে হবে। এরপর আপনাকে PUC রেজিস্ট্রেশন ট্যাবে ক্লিক করতে হবে। এর পরে একটি অ্যাপ্লিকেশন ফর্ম খুলবে, যেখানে আপনাকে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি লিখতে হবে। পাশাপাশি রাজ্য সহ বেশ কিছু তথ্য দিতে হবে। বিস্তারিত সার্ভে এবং জেনেই এই বিষয়ে আবেদন করুন।












Click it and Unblock the Notifications