Business idea: মিলবে ফ্রিতে বিদ্যুৎ, সুযোগ রোজগারেরও! কীভাবে PM Surya Ghar Muft Bijli যোজনায় আবেদন করবেন
Business idea: আকাশ ছোঁয়া বিদুতের দাম! এই অবস্থায় অনেকেই সোলার প্যানেল বসিয়ে লাইট-ফ্যান টিভি চালাচ্ছেন। এতে এককালীন খরচ কিছুটা বেশি লাগলেও ইলেকট্রিক খরচ অনেকটাই কমিয়ে দেবে। এমনকি বাড়তি ইলেকট্রিক বাইরে বিক্রি করে মোটা অঙ্কের রোজগার করাও সম্ভব। আর সেই বাড়তি রোজগারের কথা ভেবে নয়া প্রকল্পের ঘোষণা করেছে মোদী সরকার।
আর তা হল- PM Surya Ghar Muft Bijli Yojana। এই যোজনার মাধ্যমে একদিকে রোজগারের সুবিধা রয়েছে, আবার বিনামূল্যে ইলেকট্রিক (Free Electricity) পাওয়ারও সুযোগ রয়েছে। ৩০০ ইউনিট ফ্রি ইলেকট্রিক পাওয়া যাবে।

Business idea: ডিউটি করতে করতে ক্লান্ত!
রোজগার ১০ টা ৬ টা ডিউটি করতে করতে ক্লান্ত! ভাবছেন নতুন কোনও ব্যবসা (Business idea) করবেন। তাহলে রুপটপে সোলার প্যানেল বসিয়ে মোটা অঙ্কের রোজগার করতে পারেন। আর তাতে বেস্ট PM Surya Ghar Muft Bijli যোজনা। কার্যত সরকারের ভতুকিতে নয়া কাজ শুরু করতে পারেন। কিন্তু এই যোজনায় কীভাবে আবেদন করবেন? সুবিধাই পা কি পাবেন? এক নজরে দেখে নিন গোটা বিষয়টি-
Business idea: কীভাবে আবেদন করবেন?
গত কয়েকদিন আগে PM Surya Ghar Muft Bijli Yojana এর বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তিনি অধীক আয়, কম বিদ্যুৎ বিল এবং জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে উল্লেখ করেন। এই লিঙ্কে- pmsuryagarh.gov.in ক্লিক করে এই বিষয়ে (Business idea) জানা যাবে।
রুফটপ সোলার সিস্টেমের জন্য আবেদন করতে হলে ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এই লিঙ্কে- https://solarrooftop.gov.in ক্লিক করতে হবে। এরপরেই একটি হোমপেজ খুলে (Business idea) যাবে। যেখানে Apply for rooftop solar আইকন অপশনে ক্লিক করতে হবে। সেখানে বেশ কিছু নথি জমা দিতে হবে। বিশেষ করে কোন রাজ্যের বাসিন্দা, কোন সংস্থার বিদ্যুত কোম্পানি ব্যবহার করছেন, কনসিউমার নম্বর দিতে হবে। পাশাপাশি মোবাইল নম্বর, ইমেল নম্বর দিয়ে আপলোড করতে হবে।
Business idea: ভর্তুকি যাবে ব্যাঙ্কে
পিএম মোদীর মতে, এই স্কিমের অধীনে ভর্তুকি সরাসরি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এই কাজ করতে হলে ব্যাঙ্ক ঋণেও সুবিধা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার নিশ্চিত করবে যে জনগণের উপর কোনও খরচের বোঝা না পড়ে। পুরো বিষয়টি বিস্তারিত জেনে এখনই আবেদন জানান। রোজগারের (Business idea) নয়া রাস্তা খুলে যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications