Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jojoba Farming: মাত্র ১৫ টাকার গাছ, প্রতি লিটার ৭০০০ টাকায় বিক্রি হয় তেল! মোটা অঙ্কের রোজগার পাকা

Jojoba Farming Business Idea: চাকরির পয়সায় সংসার টানতে হিমশিম! ভাবছেন কিছু একটা ব্যবসা (Business Idea) শুরু করবেন? কিন্তু সেখানেও ক্রমশ প্রতিযোগিতা বাড়ছে। তবে কৃষিক্ষেত্রে যদি টান থাকে তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। বিভিন্ন সব্জি-ফল কিংবা ফুলের ফার্মিং করে বহু মানুষ মোটা অঙ্কের রোজগার করছেন। এক্ষেত্রে প্রতিযোগিতাও অনেক কম।

তবে বিশেষ করে এই প্রজাতির গাছ ফার্মিং করে মোটা অঙ্কের রোজগার একেবারে বাধা। কারণ এই সমস্ত গাছের ফল কিংবা ফুল থেকে কসমেটিক পণ্য, ওষুধসহ অনেক কিছুতে ব্যবহৃত হয়। ভাবছেন কি এমন গাছ যা ফার্মিং করে মোটা অঙ্কের রোজগার নিশ্চিত (Jojoba Farming Business Idea)?

bsiness

আমরা কথা বলছি জোজবা ফার্মিং'য়ের (Jojoba Farming) বিষয়ে। অন্তত লাভজনক একটা ব্যবসা। ভারতেও এই ফলের ফার্মিং শুরু হয়েছে। মাত্র ১৫ থেকে ৩০ টাকায় এই গাছ কিনে, তা থেকে তৈরি বিজের তেল প্রতি লিটারে ৭ হাজার টাকায় বিক্রি হয়। এক নজরে দেখে নিন এই ফসলের চাষ কীভাবে করবেন?

  • Jojoba Farming Business Idea: কীভাবে এর ফার্মিং সম্ভব?

জোজোবা একটি গুল্মযুক্ত উদ্ভিদ। শুষ্ক অঞ্চলে জন্মায়। বিশেষ জল দেওয়ার প্রয়োজন হয় না। ফলে সেচের জন্য খুব একটা প্রয়োজন নেই। ফলে খুব কম জলেই জোজবার চাষ করা সম্ভব। আর তাতেই ফুল এবং ফল বের হবে। তবে বেলে মাটিতে এই গাছের চাষ অনেক বেশি ভালো হয়।। বিশেষ সার দেওয়ারও প্রয়োজন (Jojoba Farming Business Idea) নেই।

  • Jojoba Farming Business Idea: জোজবার ব্যবহার

জোজবার বীজ থেকে যে তেল বের করা হয় তা বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম, চামড়ার বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। এই ফলের তেল থেকে এক ধরনের মোমের এস্টার পাওয়া যায়। এছাড়াও বিশেষ ময়েশ্চারাইজার, বডি লোশন, শ্যাম্পু এবং চুলের তেল তৈরিতেই জোজবার ফলের তেল (Jojoba Farming Business Idea) ব্যবহার করা হয়।

  • Jojoba Farming Business Idea: গোটা বিশ্বেই জোজবার চাহিদা আছে?

জোজবার বীজ থেকে যে তেল (Jojoba Farming Business Idea) বের করা হয় তা প্রসাধনী সামগ্রি, ওষুধ তৈরিতে ব্যাপক ভাবে প্রয়োজন হয়। গোটা বিশ্বেই ব্যপক চাহিদা আছে। ফলে এর দামও ভালো পাওয়া সম্ভব। জোজবার ২০ কেজি বীজ থেকে ১০ কিলোগ্রাম ওয়েল তৈরি হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+