মোদীর বড় উপহার, Varanasi-Howrah Bullet Train ছুটবে ঘণ্টায় ৩৫০ কিমি গতিতে! শুরু সমীক্ষার কাজ
Varanasi-Howrah Bullet Train: মোদী সরকারের বড় উপহার। বারাণসী থেকে হাওড়া পর্যন্তও ছুটবে বুলেট ট্রেন! জেহানাবাদ হয়ে এই ট্রেন ছুটবে। জি নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী মোট ২৮ টি গ্রামের উপর দিয়ে ছুটবে বুলেট। এ জন্য ২৯.৭০ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড ট্র্যাক নির্মাণ করা হবে। টিলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড ইতিমধ্যে জমির সমীক্ষার কাজ শুরু করেছে বলে দাবি ওই সংবাদমাধ্যমের।
প্রকাশিত খবর অনুযায়ী, জেহানাবাদে একটি স্টেশন তৈরি হতে পারে। এখনও পর্যন্ত যা খবর, এই রুটে বুলেট ট্রেন (Varanasi-Howrah Bullet Train) প্রতি ঘণ্টায় ৩৫০ কিমি গতিতে ছুটবে। ফলে জেহানাবাদ থেকে হাওড়ার দূরত্ব দুই ঘণ্টারও কম সময়ে পৌঁছানো সম্ভব বলে দাবি।

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বারাণসী-হাওড়া বুলেট ট্রেন (Varanasi-Howrah Bullet Train) প্রকল্পের অধীনে ন্যাশনাল হাই স্পিড কর্পোরেশন (NHSC) কাজ করছে। শুধু তাই নয়, একটি রুট চাট তৈরি করেছে বলেও zeenews india র খবরে দাবি করা হয়েছে।
Varanasi-Howrah Bullet Train: জমি অধিগ্রহণ কবে?
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রুট চার্ট জারি করা হয়েছে। সে অনুযায়ী বুলেট ট্রেনটি জেহানাবাদের ২৮টি গ্রামের মধ্য দিয়ে যাবে। এমন পরিস্থিতিতে টিলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেডের সমীক্ষা কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে তথ্য সংগ্রহ করছেন। বিশেষ করে সেই বুলেট ট্রেন যে পথে এগোবে সেখানে যে সমস্ত বাড়িঘর ও স্থায়ী নির্মাণের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই সংক্রান্ত সমীক্ষা কাজ শেষ হলে এই বছরই ভূমি অধিগ্রহণ শুরু হতে পারে।
এই সমীক্ষার কাজ শেষ হলে সরকার বারাণসী এবং হাওড়া বুলেট ট্রেন নেটওয়ার্কের কাজ শুরু হবে বলে দাবি।
Varanasi-Howrah Bullet Train: পাঁচটি শহর জুড়বে
এই প্রকল্পটি বাস্তব হলে পূর্ব ভারতের পাঁচটি বড় শহর, বারাণসী, বক্সার, পাটনা, গয়া, ধানবাদ এবং কলকাতাকে সংযুক্ত করবে। বারাণসী-হাওড়া বুলেট ট্রেনের জন্য বিহারে মোট পাঁচটি স্টেশন তৈরি হবে। প্রথম ধাপে বক্সার, পাটনা এবং গয়াতে স্টেশন তৈরি হবে। দ্বিতীয় ধাপে আররাহ ও জেহানাবাদে স্টেশন তৈরি হবে বলে দাবি প্রকাশিত খবরে।
Varanasi-Howrah Bullet Train: ফাইনাল ডিপিআর
জি নিউজের খবর অনুযায়ী এলিভেটেড ট্র্যাক এবং স্টেশনের জন্য প্রায় ৭৭.৩ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে। ফাইনাল ডিপিআর নিয়ে কাজ চলছে। রুটে বেশ কিছু ক্ষেত্রে বদল আসতে পারে। এরপর ফের সমীক্ষা করা হবে। এরপরেই মাটি পরীক্ষা করা হবে। এরপরেই জমি অধিগ্রহণের কাজ শুরু হবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
বারাণসী থেকে হাওড়া বুলেট ট্রেনের রুট মোট ৭৬০ কিলোমিটার হবে। উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলাকে জুড়বে বিশাল এই প্রকল্প। যা আগামীদিনে রেল ব্যবস্থাকে অন্য মাত্রা দেবে বলেও দাবি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications