বাজেট ২০২৬: মেগা টেক্সটাইল পার্কে খাদি ও হস্তশিল্পে কর্মসংস্থানের জোয়ার
ভারতের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পকে আধুনিক উৎপাদন ও বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে যুক্ত করতে বাজেট ২০২৬ এ বড়সড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মহাত্মা গান্ধী স্বরাজ প্রকল্পের আওতায় দেশে গড়ে তোলার প্রস্তাব রাখা হয়েছে একাধিক মেগা টেক্সটাইল পার্ক, যার লক্ষ্য খাদি, হ্যান্ডলুম ও হস্তশিল্পকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে কর্মসংস্থান ও রপ্তানি বাড়ানো।
এই বাজেটে বস্ত্রখাতের জন্য একটি সমন্বিত কাঠামো তুলে ধরা হয়েছে, যেখানে পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল ফাইবার স্কিম, মানবসৃষ্ট ও নতুন প্রজন্মের ফাইবার উন্নয়ন, টেক্সটাইল এক্সপ্যানশন অ্যান্ড এমপ্লয়মেন্ট স্কিম, ন্যাশনাল হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফ্টস প্রোগ্রাম, ও পরিবেশবান্ধব উদ্যোগ TEX ECO। পাশাপাশি দক্ষতা উন্নয়নের জন্য থাকছে আধুনিকীকৃত SAMARTH 2.0।

সরকারের লক্ষ্য স্পষ্ট শ্রমনির্ভর এই শিল্পকে আরও প্রতিযোগিতামূলক, টেকসই ও আন্তর্জাতিক বাজারের উপযোগী করে তোলা। ঐতিহ্য ও আধুনিক উৎপাদনের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলে 'লোকাল টু গ্লোবাল' যাত্রাকে গতি দেওয়াই এই পরিকল্পনার মূল সুর।
বাজেট ২০২৬ শুধু ঘরোয়া পুনরুজ্জীবনের কথা বলেনি, বরং বস্ত্রশিল্পকে ভারতের বৈদেশিক বাণিজ্য কৌশলের গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবেও তুলে ধরেছে। প্রস্তাবিত মেগা টেক্সটাইল পার্কগুলির পরিসর ও গতি ইঙ্গিত দিচ্ছে ভারত মূল্য সংযোজনের উচ্চতর ধাপে উঠে আক্রমণাত্মকভাবে রপ্তানি বাজার দখল করতে চায়। এর ফলে দীর্ঘদিন ধরে বৈশ্বিক পোশাক সরবরাহে আধিপত্য রাখা প্রতিবেশী দেশ বাংলাদেশকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ভারত।
এই মেগা পার্কগুলি গড়ে উঠবে 'চ্যালেঞ্জ মোড ক্লাস্টার' হিসেবে, যেখানে বৃহৎ উৎপাদন, টেকনিক্যাল টেক্সটাইল ও উচ্চমূল্যের পণ্য তৈরির সুযোগ থাকবে এক ছাদের নিচে। অন্যদিকে, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়িয়ে SAMARTH 2.0 তৈরি করবে ভবিষ্যৎ প্রস্তুত দক্ষ কর্মীবাহিনী।
সবচেয়ে উল্লেখযোগ্য দিক, মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগ। এর মাধ্যমে খাদি, হ্যান্ডলুম ও হস্তশিল্পকে শুধু সাংস্কৃতিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্র্যান্ডিং, বাজার সংযোগ, মান নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণের মাধ্যমে রপ্তানিযোগ্য শিল্পে রূপান্তরিত করার লক্ষ্য নিয়েছে সরকার।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্পষ্ট ভাষায় বলেন,
"টেক্সটাইল ক্লাস্টার আধুনিকীকরণের জন্য এক্সপ্যানশন ও এমপ্লয়মেন্ট স্কিম আনা হচ্ছে। দক্ষতা উন্নয়নে SAMARTH 2.0 জোরদার করা হবে। চ্যালেঞ্জ মোডে মেগা টেক্সটাইল পার্ক গড়ে তোলা হবে ও খাদি ও হস্তশিল্পকে সহায়তার জন্য মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ উদ্যোগ চালু করা হচ্ছে।"
সব মিলিয়ে বাজেট ২০২৬ এ বস্ত্রশিল্পে যে রূপরেখা তুলে ধরা হয়েছে, তা শুধু সংস্কার নয় এ এক কৌশলগত পুনর্গঠন, যেখানে ভারতের ঐতিহ্য বিশ্ববাজারে প্রতিযোগিতার শক্তি হয়ে উঠতে চলেছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications