Budget 2024: ভোটে ধাক্কা খেয়ে কি এবার বাজেটে নিম্ন আয়ের উপার্জনকারীদের সুবিধা? কাদের দিকে নজর ?
Budget 2024: জুলাইয়ে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে তৃতীয় মোদী সরকার। যার জন্য শপথ গ্রহণের পরেই কাজ শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সূত্রের খবর, তাঁকে এবার ভোটে ধাক্কার বিষয়টিও মনে রাখতে হচ্ছে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাত বছরে প্রথমবারের মতো কর কমিয়ে দেশের নিম্ন আয়ের মানুষদের সুবিধা দেওয়ার কথা বলেছেন। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন বাজেটে প্রায় ৬ বিলিয়ন ডলার মূল্যের প্যাকেজে কর কমানোর প্রস্তাব করা হতে পারে।

বাড়তে পারে কর ছাড়ের স্ল্যাব
সরকারের সম্ভাব্য পদক্ষেপ ৫ থেকে ১৫ লক্ষ টাকা মধ্যে উপর্জনকারীদের উপকৃত করবে। এইসব ব্যক্তিদের বর্তমানে ৫ থেকে ২০ শতাংশ আয়কর দিতে হয়। এব্যাপারে কেন্দ্র নতুন কর কাঠামো তৈরি করতে পারে। তবে পুরো বিষয়টি এখনও আলোচনাধীন বলেই জানা গিয়েছে।
বাজেট পেশ কবে
সূত্রের খবর, সরকার ১৮ জুলাই সরকার বাজেট পেশ করতে পারে (২২ জুলাইও হতে পারে) । তার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, ট্যাক্স স্ল্যাবে পরিবর্তনে সরকারের রাজস্বের ক্ষতি হলেও, সেই ঘাটতির লক্ষ্যমাত্রা ৫.১ শতাংশ বজায় রাখতে চায়।
কী কী সুবিধা
সরকারের চিন্তা-ভাবনায় রয়েছে ছোট কৃষকদের বার্ষিক নগদ ছয় হাজার টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা করা, ন্যূনতম কাজের গ্যারান্টি প্রকল্পের অধীন অর্থ প্রদান বাড়ানো ওব মহিলা ও য়য়কৃষকদের আর্থিক সহায়তা প্রসারিত করা।
চলছে আলোচনা
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অর্থনীতিবিদ, ট্রেড ইউনিয়ন এবং শিল্প সংস্থা-সহ অন্যদের সঙ্গে বাজেট নিয়ে পরামর্শ করেছেন। কেন্দ্রীয় রাজস্ব সচিব সিআইআই-এর মতো শিল্প সংস্থাগুলির সঙ্গে প্রাক বাজেট আলোচনা করেছেন। সেখানে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড়ের দাবি তোলা হয়েছে।
ব্যক্তিগত আয়কর সংগ্রহ বেশি
সাম্প্রতিক বছরে ব্যক্তিগত আয়কর সংগ্রহ কর্পোরেট কর সংগ্রহকে ছাড়িয়ে গিয়েছে। ২০২২-২৩ ও ২০২৩-২৪ সালে ব্যক্তিগত আয়কর সংগ্রহ ছিল প্রায় ৮.৩৩ ও ১০.৪৪ কোটি টাকা। সেখানে কর্পোরেট কর সংগ্রহ ছিল ৮.২৬ ও ৯.১১ কোটি টাকা।












Click it and Unblock the Notifications