Budget 2024: তরুণদের পাশে মোদী সরকার! প্রথম চাকরিতে সরাসরি EPFO অ্যাকাউন্টে ১৫ হাজার
Budget 2024: বাজেটে কর্মসংস্থানে জোর দেওয়া পাশাপাশি নতুন চাকরিতে যাঁরা ঢুকছেন, তাঁদের জন্য সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই প্রকল্পে দুইকোটি দশ লক্ষ যুবক উপকৃত হবেন বলে মনে করছে সরকার।
বাজেট ঘোষণায় তিনি জানিয়েছেন, সব ফর্মাল সেক্টরে নতুন যাঁরা চাকরিতে ঢুকছেন, তাঁদের একমাসের বেতন দেওয়া হবে। তিনটি ভাগে সেই টাকা দেওয়া হবে। সেই টাকা সরাসরি যাবে ইপিএফ-এ। প্রতিমাসে একলক্ষ টাকা বেতন যাঁরা পাবেন, তাঁদেরকে এই সুবিধা দেওয়া হবে। তবে তা হবে সর্বোচ্চ ১৫ হাজার টাকা।

অর্থমন্ত্রী বলেছেন, এই প্রকল্পে প্রথমবারের কর্মীদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত একটি প্রকল্পের মাধ্যমে উৎপাদন খাতে চাকরি সৃষ্টিতে উৎসাহিত করা হবে। এই স্কিমাটি প্রথম চার বছরের জন্য ইপিএফও-এর অবদান সংক্রান্ত কর্মী এবং নিয়োগকর্তা উভয়রকেই উৎসাহিত করবে।
অর্থমন্ত্রীর দাবি, এই প্রকল্প সব সেক্টরে অতিরিক্ত কর্মসংস্থান কভার করবে। সরকার প্রত্যেক কর্মীর জন্য ইপিএফও-তে দুই বছরের জন্য প্রতিমাসে ৩ হাজার টাকা করে দেবে। এই উদ্যোগের লক্ষ্য হল অতিরিক্ত ৫০ লক্ষ কর্মসংস্থানকে উৎসাহিত করা।
এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দুই লক্ষ কেটি টাকা বরাদ্দ-সহ কর্মসংস্থান ও দক্ষতার সুবিধার লক্ষ্যে পাঁচটি প্রকল্পের একটি প্যাকেজের কথা ঘোষণা করেছেন। এবছরে শিক্ষা, কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির জন্য ১.৪৮ লক্ষ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে।
বাজেটে কর্মজীবী মহিলাদের জন্য হস্টেল তৈরির কথা বলা হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, শ্রমশক্তিতে মহিলাদের বেশি করে অংশগ্রহণ হস্টেল ও ক্রেচের মাধ্য উন্নীত করা হবে।












Click it and Unblock the Notifications