Budget 2024:বাজেটে ধাক্কার পরেও পুনরুদ্ধার শেয়ারবাজার! সোনার দামেও বড় হ্রাস

Budget 2024: কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় দেশের শেয়ার বাজারে ধাক্কা লাগলেও, পরবর্তী সময়ে সেনসেক্স ও নিফটি স্মার্ট পুনরুদ্ধার করে। এই ঘটনায় অনেকেই অবাক হয়েছেন। পাশাপাশি এদিন সোনার দামেও নিম্নগামীতা লক্ষ্য করা গিয়েছে।

প্রসঙ্গত কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন দীর্ঘমেয়াদি মূলধন লাভে কর বৃদ্ধির প্রস্তাব করেছেন। তারপরেই শেয়ার বাজার নিম্নগামী হলেও পরবর্তী সময়ে ১৩৫০ পয়েন্টের বেশি পুনরুদ্ধার করে। নিফটি ২৪৫০০ পার করে যায়।

share gold

বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি মূলধন লাভে কর বৃদ্ধি করা এবং ইনডেক্সেশন সুবিধা বাদ দিলে কেন্দ্রীয় বাজেট ভারসাম্য এবং সামঞ্জস্যপূর্ণ। তারই প্রভাব পড়েছে শেয়ার বাজারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, উদ্বেগকে দূরে সরিয়ে ৪.৯ শতাংশ রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ইতিবাচক পদক্ষেপ। এছাড়া ১.৫ লক্ষ কোটি টাকার কৃষি প্যাকেজ প্রত্যাশিত লাইনের সঙ্গে গ্রামীণ অর্থনীতিকে একটা পূর্ণতা দিতে সাহায্য করবে।

বিএসই সেনসেক্স এদিন নিচের দিকে ৭৯,২২৪.৩২ পয়েন্ট ছুঁয়ে ফেলে। পরে তা ১৩৫০ পয়েন্ট বাড়ে। পরবর্তী সময়ে এটি ফের ৮৯.২৩ পয়েন্ট কমে ৮০.৪০৪.১৭-তে গিয়ে বন্ধ হয়। অন্যদিকে নিফটি ২৪,৪৭২.০৫-এ গিয়ে বন্ধ হয়।

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করতে গিয়ে সোনা ও রুপোর ওপরে শুল্ক হ্রাসের কথা ঘোষণা করেন। তারপরেই দুই ধাতুর দাম নিম্নমুখী হয়েছে। দাম কমায় বাজারে এই দুই ধাতুরও চাহিদা বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রী সোনা ও রুপোর আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ছয় শতাংশ করেছেন। এর মধ্যে বেসিক কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ এবং কৃষি পরিকাঠামো উন্নয়ন সেস ৫ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হয়েছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণার পরেই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রাম সোনার দাম ৭২,৮৩৮ টাকা থেকে ৬৮,৫০০ টাকায় নেমে যায়। অর্থাৎ প্রায় চার হাজার টাকার বেশি কমে যায়। অন্যদিকে রুপোর দাম ৮৮,৯৯৫ টাকা থেকে কমে ৮৪,২৭৫ টাকা হয়ে যায়।

বিশ্লেষকরা বলছেন, সোনা ও রুপোর শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ছয় শতাংশ করা উল্লেখযোগ্য পদক্ষেপ। এখানে এবারের বাজেটে ৫ শতাংশ হ্রাস প্রত্যাশিত ছিল। তবে তার থেকে আরও কমিয়েছে সরকার। ফলে সোনা কেনার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। সামগ্রিকভাবে শুল্ক হ্রাসে ভোক্তা এবং এই শিল্প উভয়েই লাভবান হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+