Budget 2024: বাজেটের আগে পেশ অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট! এর গুরুত্ব কী
Budget 2024: সোমবার বাজেট অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, অর্থনৈতিক সমীক্ষা হল এখটি গুরুত্বপূরণ নথি, যেখানে আগেকার আর্থিক বছরের দেশের অর্থনীতির বিষদে পর্যালোচনা করা হয়।
অর্থনৈতিক সমীক্ষা চালানো হয় দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টার নির্দেশে। অর্থনৈতিক সমীক্ষা সরকারের অর্থনৈতিক কর্মক্ষমতা, প্রধান উন্নয়ন কর্মসূচি এবং নীতি -উদ্যোগের একটি বিস্তৃত সারসংক্ষেপ প্রদান করে থাকে।

কেন অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট গুরুত্বপূর্ণ?
- অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে আসন্ন আর্থিক বছরের জন্য একটি পূর্বাভাসও দিয়ে থাকে। এরফলে নীতিগত সিদ্ধান্তগুলি পরিচালনা এবং অর্থনৈতিক কৌশলগুলি তৈরি করতে একটি অপরিহার্য হাতিয়ার করে তোলে। অর্থনীতির নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে অর্থনৈতিক সমীক্ষা স্বচ্ছতা বৃদ্ধি করে এবং সরকারের অর্থনৈতিক নীতিতে জবাবদিহি নিশ্চিত করে।
- অর্থনৈতিক সমীক্ষা পরবর্তী আর্থিক বছরের জন্য অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেখানে উল্লেখ করা হয়, কোন খাতে আরও বেশি সহায়তা দরকার এবং সরকারি কর্মসূচিত প্রয়োজনীয়তার কথাও প্রকাশ করে।
অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টের দুটি ভাগ
- অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট দুই ভাগে বিভক্ত। প্রথমভাগে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জের পর্যালোচনা করা হয় দ্বিতীয়ভাগে সামাজিক নিরাপত্তা, দারিদ্র, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানব সম্পদ উন্নয়ন ও জলবায়ু সমস্যাগুলির মতো নির্দিষ্ট বিষয়গুলিতে ফোকাস করে। এই বিভাগটি শিল্প, কৃষি, কর্মসংস্থান, মূল্য এবং রপ্তানি-সহ বিভিন্ন সেক্টরের বিষদ পরিসংখ্যানগত বিশ্লেষণ প্রদানে সহায়তা করে।
- অর্থনৈতিক সমীক্ষার সুপারিশগুলি কেন্দ্রীয় বাজেটের জন্য বাধ্যতামূলক না হলেও, সমীক্ষাটি কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিক অর্থনীতির সব থেকে প্রামাণিক এবং ব্যাপক বিশ্লেষণ এখানে করা হয়।
- অর্থনৈতিক সমীক্ষা কেন্দ্রীয় বাজেটের বরাদ্দ বুঝতে সাহায্য করে। এটি দেশের কৃষি-শিল্প উৎপাদন, পরিকাঠামো, কর্মসংস্থান, অর্থ সরবরাহ, মূল্য আমদানি, রপ্তানি, বিদেশি মুদ্রার ভাণ্ডার এবং অন্য প্রাসঙ্গিক অর্থনৈতিক কারণগুলির প্রবণতা বিশ্লেষণ করে থাকে।
- অর্থনৈতিক সমীক্ষা দেশের অর্থনীতির বিভিন্ন খাতে সরকারি বরাদ্দ এবং ব্যয়ের প্রভাব বুঝতে সাহায্য করে থকে। পাশাপাশি এটি দেশের রাজস্ব ঘাটতির অন্তর্দৃষ্টি প্রদান করে থাকে।
- আর্থিক সমীক্ষায় দেশের অর্থনীতির পুনরুদ্ধারের মাত্রা এবং দেশের আর্থিক বৃদ্ধির সম্ভাবনা মূল্যায়ন করা হয়। এর মাধ্যমে ম্যানুফ্যাকচারিং প্রবৃদ্ধি বাড়ানোর কৌশল তৈরি করা যায়। বিশ্বের আর্থিক গতিতে বাধা আসলেও, দেশের বৃদ্ধি বজায় রাখতে মূল বিষয়গুলিকে তুলে ধরতে সাহায্য করে।












Click it and Unblock the Notifications