Budget 2024: বাজেট হাইলাইটস! একনজরে মোদী সরকারের ন'টি অগ্রাধিকারের ক্ষেত্র

Budget 2024: মঙ্গলবার ২৩ জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টানা সপ্তমবারের জন্য বাজেট পেশ করেছেন। তিনি একঘন্টা তেইশ মিনিটের ভাষণে বেতনভুকদের জন্য কিছুটা স্বস্তি দিয়েছেন। অন্যদিকে তিনি বিহারকে ৫৭.৫ হাজার কোটি এবং অন্ধ্রপ্রদেশকে ১৫ হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের পরিকাঠামো উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প আনার কথা বলেছেন। একনজরে বাজেট হাইলাইটস

nirmala sitharaman

  • এক কোটি যুবকের জন্য ৫ হাজার টকা করে মাসিক ভাতার সঙ্গে ইন্টার্নশিপ ঘোষণা করা হয়েছে।
  • ই-কমার্সে টিডিএসের হার ০.১ শতাংশে নামিয়ে আনা হবে।
  • তিনটি ক্যান্সারের ওষুধ শুল্ক থেকে অব্যাহতি পাবে।
  • দেশীয় ক্রুজ পরিচালনকারী বিদেশি শিপিং কোম্পানিগুলির জন্য সহজ কর ব্যবস্থা।
  • জিএসটি সাধারণ মানুষের ওপর কর হ্রাস করেছে। শিল্পের জন্য লজিস্টিক খরচ হ্রাস করেছে।
  • মোবাইল ফোনও মোবাইল পিসিবিএস এবং মোবাইল চার্জারের বিসিডি কমিয়ে ১৫ শতাংশ করা হচ্ছে।
  • মহাকাশ অর্থনীতির জন্য হাজার কোটির তহবিল তৈরির প্রস্তাব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
  • আগামী পাঁচ বছরে পরিকাঠামোর জন্য শক্তিশালী আর্থিক সহায়তা দেওয়া হবে।
  • বাণিজ্যিক স্কেলে ব্যক্তিগত-চালিত গবেষণাকে উৎসাহিত করা হবে।
  • ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনালগুলিকে শক্তিশালী করা হবেএবং পুনরুদ্ধারের গতি বাড়াতে অতিরিক্ত ট্রাইব্যুনাল স্থাপন করা হবে।
  • পূর্বাঞ্চলের উন্নয়নে শিল্প করিডরকে সমর্থন করা হবে। উত্তর-পূর্বে পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের একশোটি শাখা স্থাপন করা হবে।
  • এক কোটি পরিবার প্রতিমাসে ৩০০ ইউনিট পর্যন্ত সৌর বিদ্যুৎ বিনামূল্যে পাবে।
  • কর্মজীবী মহিলা হস্টেল তৈরি করা হবে।
  • বিহারের পিরপাইন্টিতে ২৪০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে। এছাড়া বিহারে বিমানবন্দর, মেডিক্যাল কলেজ এবং ক্রীড়া পরিকাঠামো তৈরি করা হবে।
  • অন্ধ্রের রাজধানীর উন্নয়নের জন্য ১৫ হাজার কোটি টাকা খরচ করা হবে।
  • শহুরে আবাসনের জন্য আগামী পাঁচ বছরে ২.২ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সহায়তা-সহ ১০ লক্ষ কোটি টাকা খরচ করা হবে।
  • এমএসএমই-র জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করা হবে।
  • দেশে উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের বন্দোবস্ত করা হবে।
  • বিশ্বের অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও ভারতের অর্থনীতি উজ্জ্বল, সামনের বছরগুলিতও তাই থাকবে।
  • নতুন ও পুরনো কর কাঠামোয় আয়করের হার অপরিবর্তিত থাকবে, নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৭৫ হাজার টাকা করার প্রস্তাব অর্থমন্ত্রী করেছেন।
  • আগামী পাঁচ বছরের মধ্যে ৪.১ কোটি যুবকের জন্য কর্মসংস্থান, দক্ষতা ও অন্য সুযোগ সুবিধার জন্য দুই লক্ষ কোটি টাকা ব্যয় করবে কেন্দ্র।
  • ৮০ কোটি মানুষের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি করা হবে।

ভবিষ্যতের জন্য নটি অগ্রাধিকারের ক্ষেত্র

  • কৃষিতে উৎপাদনশীলতা ও স্থিতিস্থাপকতা
  • কর্মসংস্থান ও দক্ষতা
  • অন্তর্ভুক্তিমূলক এইচআরডি ও সামাজিক ন্যায় বিচার
  • উৎপাদন ও পরিষেবা
  • নগর উন্নয়ন
  • জ্বালানি নিরাপত্তা
  • পরিকাঠামো
  • উদ্ভাবন ও গবেষণা
  • পরবর্তী প্রজন্মের সংস্কার
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+