Budget 2024: বাজেটে শিশুদের জন্য এনপিএস বাৎসল্য স্কিমের ঘোষণা! এই প্রকল্পের সুবিধা কী, কী ভাবেই বা পাবেন?

Budget 2024: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মঙ্গলবার তৃতীয় মোদী সরকার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। সেখানে তিনি বিশেষ ভাবে ফোকাস করেছেন কৃষক, মহিলা, যুবক এবং দরিদ্রদের দিকে। সামান্য হলেও কর সংক্রান্ত ঘোষণাও করেছেন তিনি।

তবে এবারের বাজেটে অন্যতম গুরুত্বপূর্ণ হল, বর্তমানে চালু থাকা এনপিএস স্কিমের অধীনে শিশুদের জন্য নতুন স্কিম চালু করা। এর নাম দেওয়া হয়েছে এনপিএস বাৎসল্য।

nps vatsalya scheme

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন, পিতামাতা থেকে অন্য অভিভাবকরা এই পেনশন স্কিমে অর্থ জমা রাখতে পারবেন। শিশুটি প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে অর্থাৎ ১৮ বছর বয়সে সাধারণ এনপিএস অ্যাকাউন্টে রূপান্তরিত হবে। অভিভাবকরা শিশুদের ভবিষ্যত সুরক্ষিত করতে এখানে টাকা জমা রাখতে পারবেন।

আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, এনপিএস প্রাপ্তবয়স্কদের মধ্যে সঞ্চয়ের অভ্যাসের একটি মসৃণ ধারাবাহিকতা প্রদান করে। এনপিএস কর্মশক্তির জন্য দীর্ঘমেয়াদি আর্থিক ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধিতে নিয়োগকর্তার ভূমিকাকে শক্তিশালী করে।

এনপিএস কী?
এনপিএস হল ন্যাশনাল পেনশন সিস্টেম। কেন্দ্রীয় সরকার অবসর গ্রহণের পরে মানুষের চাহিদার কথা মাথায় রেখে এটি চালু করেচিল। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আইন ২০১৩-র অধীনে এনপিএসকে নিয়ন্ত্রণ করা হয়।

কারা এনপিএসের সুবিধা নিতে পারেন?
এখনও পর্যন্ত যে কোনও ভারতীয় নাগরিক, যাঁর বয়স ১৮ থেকে ৭০ বছরের মধ্যে তিনি এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন। এনআইআই এবং বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকরাও এনপিএসের সুবিধা নিতে পারেন। পুরনো কর ব্যবস্থায় এনপিএসে বিনিয়োগে ছাড় রয়েছে।

কীভাবে এনপিএসের অ্যাকাউন্ট খোলা যাবে?
এপিএস অ্যাকাউন্ট খুলতে প্রথমে ইএনপিএস ওয়েবসাইটে যেতে হবে। https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html. আবেদনকারী চাইলে এনপিএসের সুবিধা দেয় এমন কোনও অনুমোদিত ব্যাঙ্ক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও যেতে পারেন।
এনপিএসে অ্যাকাউন্টখুলতে গেলে আবেদনকারীকে আধার, প্যান, মোবাইল নম্বর এবং ইমেল আইডি হাতের কাছে রাখতে হবে। ওটিপি যাচাইকরণের পরে এনপিএস অ্যাকাউন্টের জন্য ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+