Income Tax Budget 2024: নতুন কর কাঠামোয় বাড়তি ছাড়! ক্যাপিটাল গেনে সুবিধা বৃদ্ধির ঘোষণা সীতারমনের
Income Tax Slabs 2024-25: বাজেটে সবাই মুখিয়ে থাকেন,কর কাঠামোয় কত ছাড় দেওয়া হবে, তার জন্য। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, পুরনো কর কাঠামোয় কোনও পরিবর্তন করা হচ্ছে না। তবে নতুন কর কাঠামোর কিছু পরিবর্তন আনা হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, নতুন কর (Income Tax Slabs 2024-25)কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৭৫ হাজার টাকা করার প্রস্তাব হয়েছে।

- নতুন কর কাঠামোয় এবার তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর রাখা হয়নি।
- তবে তিন থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত আয়কর রাখা হয়েছে ৫ শতাংশ।
- সাত থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আয়কর রাখা হয়েছে ১০ শতাংশ।
- ১০-১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ১৫ শতাংশ।
- ১২.১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ২০ শতাংশ।
- বার্ষিক আয় ১৫ লক্ষ টাকার ওপরে হলে আয়কর দিতে হবে ৩০ শতাংশ।
- নতুন কর কাঠামোয় বেতনভুক কর্মীরা আয়করের ক্ষেত্রে ১৭৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী ফিনান্সিয়াল ও নন ফিনান্সিয়াল উভয় ক্ষেত্রেই লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্ল রেট হবে ১২.৫ শতাংশ। তবে প্রতিবছর ক্যাপিটাল গেনে ছাড়ের পরিমাণ বৃদ্ধি করে ১.২৫ লক্ষ টাকা করা হয়েছে।
নতুন কর ব্যবস্থায় বার্ষিক ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর দিতে হত না। তিন থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ , ছয় থেকে নয় লক্ষ টাকা পর্যন্ত কর ১০ শতাংশ, নয় থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত কর ১৫ শতাংশ এবং ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত কর ২০ শতাংশ আর ১৫ লক্ষের ওপরে কর ৩০ শতাংশ।
ফলে তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ে আয়কর ছিল না আগেই। এবারও তা রয়েছে। শুধুমাত্র নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৭৫ হাজার টাকা করায় কিছুটা স্বস্তি পাবেন বেতনভুকরা।
প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি তাঁর ভাষণে বলেছিলেন, মধ্যবিত্তরা দেশের উন্নয়নের চালিকাশক্তি। তাঁদের কল্যাণ ও সুবিধা দেওয়াই হবে সরকারের অগ্রাধিকার। যে কারণে অনেকেই আশা করেছিলেন কর ছাড়ের সীমা বৃদ্ধি পাবে। কিন্তু ৮০সি এবং ৮০ ডি-তে ছাড়ের সীমা বৃদ্ধি করা হবে। কিন্তু হল না কিছুই।
গত বছরেই নতুন কর ব্যবস্থার অধীনে সরকার সাত লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ওপরে আয়করে ছাড় দিয়েছিল সরকার। যেখানে পুরনো কর ব্যবস্থায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হত না। দুই ব্যবস্থাতেই ৫০ হাজার টাকা করে স্ট্যান্ডার্ড ডিকাকশন ছিল।












Click it and Unblock the Notifications