Budget 2024-25: বাজেটে স্বাস্থ্য বিমার সুবিধা কতটা বৃদ্ধি করা উচিত, কী বলছেন বিশেষজ্ঞরা
Budget 2024-25: এবারের বাজেটে স্বাস্থ্য বিমায় কর ছাড়ের পরিমাণ আরও বৃদ্ধি করা উচিত, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ইতিমধ্যে বিমার প্রিমিয়াম অনেকটাই বৃদ্ধি পেয়েছেষ।
প্রসঙ্গত স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের জন্য আয়কর আইন ১৯৬১-র ধারা 80D-র অধীনে শেষবারপ কর ছাড়ের সীমা বৃদ্ধি করা হয়েছিল নয় বছর আগে। ২০১৫-র বাজেটে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ছাড় ১৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২৫ হাজার টাকা করা হয়েছিল। তারপর থেকে সেই সীমা আর বৃদ্ধি করা হয়নি।

২৩ জুলাই পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। য়ে কারণে ৮০ডি ধারায় আরও বেশি কর ছাড় নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিপুল প্রিমিয়ামের বিপরীতে তাঁরা পর্যাপ্ত ছাড় পান না বলেই অভিযোগ করেছেন মধ্যবিত্ত করদাতারা।
র্তমানে আয়কর আইনের ৮০ডি ধারায় ৬০ বছরের কম বয়সী কোনও ব্যক্তি নিজের, স্ত্রীর এবং নির্ভরশীল সন্তানদের জন্য স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দাবি করতে পারেন। ৬০ বছরের কম বয়সী পিতামাতার জন্য দেওয়া বিমার প্রিমিয়ামে অতিরির্ক আরও ২৫ হাজার টাকা ছাড় পাওয়া যায়। বাবা-মা প্রবীণ নাগরিক হলে সেই ছাড় ৫০ হাজার টাকা।
বিশেষজ্ঞরা এবারেরব বাজেটে এই ৮০ ডি ধারায় ছাড়ের সীমা বাড়ানোর পক্ষে যুক্তি দিয়েছেন। তাঁদের মতে বিমার প্রিমিয়ামে বর্তমানে ছাড়ের যে সীমা রয়েছে তা অপর্যাপ্ত। কোভিড মহামারীর পরে বিমার কভারেজের গুরুত্ব আরও বেড়েছে। চিকিৎসায় প্রচুর ব্যয়ের কারণে অনেক পরিবূার আর্থিক চাপের সম্মুখীন হচ্ছেন। এব্যাপারে কর ছাড়ের সীমা বৃদ্ধি করলে সেইসব পরিবারগুলি কিছুটা স্বস্তি পাবেন। সরকারের সিদ্ধান্ত তাঁদেরকে স্বাস্থ্য বিমায় বিনিয়োগ তকরতে উৎসাহিত করবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
তাঁরা বলছেন, এই মুহূর্তে এই ছাড় ২৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করা উচিত। একইভাবে বাবা-মায়ের জন্য প্রিমিয়ামে ছাড়ের সীমা বৃদ্ধি করে ৭৫ হাজার টাকা করা উচিত এবং তাঁরা প্রবীণ হলে সেই সীমা এক লক্ষ টাকা করা উচিত।
কোনও কোনও বিশেষজ্ঞ বলছেন, সরকারের স্বাস্থ্য বিমাকে অগ্রাধিকার দেওয়ার আরেকটা ভালো উপায় হয় সেখানে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা কিংবা তা তুলে দেওয়া। এক্ষেত্রেও স্বস্তি পাবেন করদাতারা।












Click it and Unblock the Notifications