বাজেট 2023 LIVE: নতুন কাঠামোয় কর ছাড়ের সীমা বেড়ে ৭ লক্ষ! ছাড় বাড়ল বয়স্ক নাগরিকদেরও

কেন্দ্রীয় বাজেট পেশ হচ্ছে বুধবার। তার আগে মঙ্গলবার অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ হবে। কোনদিকে মোড় ঘুরতে চলেছে ভারতের অর্থনীতির। তার আভাস দেবে কেন্দ্রীয় বাজেট। সব আপডেট একনজরে দেখে নিন।

বুধবার কেন্দ্রীয় বাজেট পেশ হচ্ছে। তার আগে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ হয়েছে মঙ্গলবার। প্রথমে তা সংসদে পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তারপর সেই সমীক্ষা রিপোর্ট জনসমক্ষে আনেন কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। নতুন অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৬ থেকে ৬.৮ শতাংশ হবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। এবছরের বাজেট ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে এবছরের বাজেটের আলাদা গুরুত্ব রয়েছে। সাধারণ বাজেট নিয়ে সমস্ত খুঁটিনাটি জানতে চোখ রাখুন লাইভ আপডেটে।

11:06 PM
Feb 1, 2023
বাজেটের প্রশংসায় যোগী আদিত্যনাথ
10:36 PM
Feb 1, 2023
নির্মলার বাজেটকে স্বাগত জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
10:10 PM
Feb 1, 2023
eave encashment-এ পাওয়া টাকার পরিমাণের উপর তিন লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যেত। এবার তা বাড়ানো হয়েছে
10:03 PM
Feb 1, 2023
বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীদের জন্যে বড় ঘোষণা নির্মলার
9:39 PM
Feb 1, 2023
এই বাজেট ভারতকে আরও এগোতে সাহায্য করবে! এমনটাই মনে করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অনুরাগ ঠাকুর
9:27 PM
Feb 1, 2023
ক্রীড়া মন্ত্রকের জন্য ৩৩৯৭.৩৭ কোটি টাকার বাজেট বরাদ্দের ঘোষণা করেছেন নির্মলা। গত অর্থবর্ষে এই বরাদ্দের পরিমাণ ছিল ৩০৬২.৬০ কোটি টাকা।
9:20 PM
Feb 1, 2023
ক্রীড়াক্ষেত্রে ব্যাপক বাজেট বরাদ্দ
9:08 PM
Feb 1, 2023
হাইড্রোজেন ট্রেনের ঘোষণা রেলমন্ত্রীর। একই সঙ্গে বন্দেভারত মেট্রো নিয়েও বড় বার্তা মন্ত্রীর
9:02 PM
Feb 1, 2023
বাজেটে কর ছাড়ে খুশি মহিলা কর্মচারীরা। মিশ্র প্রতিক্রিয়া আম জনতার মধ্যে
8:54 PM
Feb 1, 2023
নির্মলার বাজেটের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর দাবি, এই বাজেট গরীব মানুষের জন্যে নয়।
8:37 PM
Feb 1, 2023
এই বাজেট নিয়ে কি বলছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী!
8:17 PM
Feb 1, 2023
বাজেটকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। গরীব মানুষের কথা বলা হয়নি এই বাজেটে। আরও কি বললেন রাহুল গান্ধী
8:04 PM
Feb 1, 2023
নির্মলার বাজেট নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। তাঁর দাবি, এই বাজেটের কোনও দিশা নেই।
7:04 PM
Feb 01, 2023
বাজেট বরাদ্দ
ইন্ডিয়াস পার ক্যাপিটা ইনকাম
ভারতের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১.৯৭ লক্ষ কোটি টাকা
6:45 PM
Feb 01, 2023
বাজেট বরাদ্দ
এগ্রিকালার সাপোর্ট
তরুণ উদ্যোক্তাদের দ্বারা কৃষি স্টার্টআপকে উৎসাহিত করার জন্য একটি এগ্রিকালচার এক্সিলারেটর ফান্ড গঠন করা হবে
6:43 PM
Feb 01, 2023
বাজেট বরাদ্দ
নিউ নাসিং কলেজ
১৫৭ টি নতুন নাসিং কলেজ তৈরি করা হবে
6:41 PM
Feb 01, 2023
বাজেট বরাদ্দ
পিএম মৎস সম্পদ যোজনা
মৎস্য চাষের জন্য ছয় হাজার কোটি টাকা বরাদ্দ
6:40 PM
Feb 01, 2023
বাজেট বরাদ্দ
পিএম আবাস যোজনা
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বেড়ে হল ৭৯ হাজার কোটি টাকা
6:39 PM
Feb 01, 2023
বাজেট বরাদ্দ
বুস্টার ফর রেলওয়েজ
রেলের জন্য বরাদ্দ ২.৪ লক্ষ কোটি টাকা ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের
6:37 PM
Feb 01, 2023
বাজেট বরাদ্দ
এডুকেশন
দেশব্যাপী ৩ বছরে ৩৮ হাজার শিক্ষক নিয়োগ
6:35 PM
Feb 01, 2023
বাজেট বরাদ্দ
ন্যাশনাল হাইড্রোজেন মিশন
হাইড্রোজেন মিশনের জন্য বরাদ্দ ১৯ হাজার ৭০০ কোটি টাকা ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের
6:35 PM
Feb 01, 2023
কর
রত্যক্ষ কর
আইটিআর প্রসেসিংয়ের সময় কমানো হল
আইটি রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১৬ দিন কমানো হল
6:33 PM
Feb 01, 2023
বাজেট বরাদ্দ
সিনিয়র সিটিসেন্স সেভিংস স্কিম
সিনিয়র সিটিজেনরা এখন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অধীনে ১৫ লক্ষের বদলে ৩০লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন
6:31 PM
Feb 01, 2023
বাজেট বরাদ্দ
মান্থলি ইনকাম স্কিম
এমআইএস স্কিমের অধীনে বিনিয়োগে মূল্য ৪.৫ লাখ থেকে বাড়িয়ে ৯ লাখ টাকা করা হয়েছে
5:09 PM
Feb 01, 2023
কর
শুল্ক
মাসিক আয়ের প্রকল্প
মাসিক সঞ্চয় প্রকল্পের পরিমান ৪.৫ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা করা হল
5:06 PM
Feb 01, 2023
কর
শুল্ক
দাম বাড়ল সিগারেটের
সিগারেটের উপর আমদানি শুল্ক বাড়ল
5:05 PM
Feb 01, 2023
কর
শুল্ক
কাস্টমস ডিউটি
বস্ত্র এবং কৃষিক্ষেত্রে একাধিক জিনিসের উপরে কমানো হল আমদানি শুল্ক
5:04 PM
Feb 01, 2023
কর
রত্যক্ষ কর
আইটিআর প্রসেসিয়ের সময় কমানো হল
আইটি রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১৬ দিন কমানো হল
5:02 PM
Feb 01, 2023
কর
রত্যক্ষ কর
নতুন আয়কর পরিকাঠামো
৭ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর ছাড়। ৬-৯ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ,৯-১২ লক্ষ টাকা আয়ে ১৫ শতাংশ, ১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়ে ২০ শতাংশ এবং ১৫ লক্ষ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ কর দিতে হবে
4:59 PM
Feb 01, 2023
কর
রত্যক্ষ কর
বার্ষিক ১৫ লক্ষ টাকার উপরে আয়ে দিতে হবে কর
বার্ষিক ১৫ লক্ষ টাকা আয়ের উপরে দিতে হবে ৩০ শতাংশ কর, ঘোষণা নির্মলা সীতারমনের
4:58 PM
Feb 01, 2023
কর
রত্যক্ষ কর
সারচার্জ কমল
২৫ শতাংশ থেকে ৩৭ শতাংশে নামিয়ে আনা হয়েছে সারচার্জ
2:52 PM
Feb 1, 2023
বাজেটে বেকারি ও মূল্যবৃদ্ধির কথা বলা হয়নি, প্রতিক্রিয়া কংগ্রেসের
2:51 PM
Feb 1, 2023
বাজেটে আস্থা নীতিন গড়করির
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি স্বাভাবিকভাবে বাজেটের প্রশংসা করেছেন
2:49 PM
Feb 1, 2023
মহিলাদের জীবনতে সহজ করার জন্য পদক্ষেপ
প্রধানমন্ত্রী বলেছেন, সরকার গ্রাম ও শহরে মহিলাদের জীবনকে সহজ করতে পদক্ষেপ নিয়েছে
2:48 PM
Feb 1, 2023
দেশে বিশ্বকর্মার জন্য পরিকল্পনা
প্রধানমন্ত্রী বলেছেন, প্রথমবারের জন্য দেশে বিশ্বকর্মার জন্য পরিকল্পনা করা হয়েছে
2:47 PM
Feb 1, 2023
অর্থমন্ত্রীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
বাজেটকে ঐতিহাসিক অ্যাখ্যা দিয়ে অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
1:56 PM
Feb 01, 2023
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
বৈদ্যুতিক গাড়ি / স্কুটার
দেশে তৈরি ইলেকট্রিক তৈরি গাড়ির দাম কমবে
দেশে তৈরি ইলেকট্রিক গাড়ি সংস্থাকে বাহবা দিতে কমতে পারে দেশে তৈরি এই সমস্ত গাড়ির দাম। তবে বাড়বে বিদেশি ইলেকট্রিক গাড়ির দাম
1:52 PM
Feb 01, 2023
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
খেলনা
দাম কমছে বাচ্চাদের খেলনার
শুল্কে ছাড় দেওয়ার ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ। যার ফলে বাচ্চাদের খেলনার দাম অনেকটাই কমবে
1:50 PM
Feb 01, 2023
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
সিগারেট
ধুমপায়ীদের জন্যে খারাপ খবর
১৬ শতাংশ কর আরোপ করা হল সিগারেটের উপর। যার ফলে অনেকটাই বাড়বে দাম
1:48 PM
Feb 01, 2023
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
পেট্রোল / ডিজেল
কোনও পরিবর্তন হয়নি দামে
অপরিবর্তিত থেকেছে পেট্রোল-ডিজেলের দাম
1:48 PM
Feb 01, 2023
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
টিভি
টিভির দাম কমার সম্ভাবনা রয়েছে
মধ্যবিত্তের জন্যে ভালো খবর। যন্ত্রাংশের অন্তঃশুল্কে বেশ কিছু ছাড়ের ঘোষণা করা হয়েছে। তাতে টিভির দাম কমার সম্ভাবনা
1:46 PM
Feb 01, 2023
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
স্মার্টফোন
মোবাইলের দাম কমেছ
মোবাইলের অন্তঃশুল্কে বড়সড় ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
12:57 PM
Feb 1, 2023
শেয়ার বাজারের সূচক বৃদ্ধি
বাজেট পেশের পরেই শেয়ার বাজারের সূচনা প্রায় ১০০০ পয়েন্ট বেড়ে গিয়েছে
12:34 PM
Feb 1, 2023
ব্যক্তিগত আয়কর
একনজরে ব্যক্তিগত আয়কর
12:31 PM
Feb 1, 2023
আইটিআর প্রোসেসিং-এর সময় কমানো হয়েছে
আইটিআর প্রোসেসিং-এর সময় ৯৩ দিন থেকে কমিয়ে ১৬ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে
12:26 PM
Feb 1, 2023
সর্বোচ্চ করদাতাদের সারচার্জ কমানো হয়েছে
সর্বোচ্চ করদাতাদের সারচার্জ কমানোর প্রস্তাব করা হয়েছে
12:25 PM
Feb 1, 2023
ব্যক্তিগত আয়করে ছাড়
৯ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়করে ৪৫ হাজার টাকা কর দিতে হবে
12:22 PM
Feb 1, 2023
সাত লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর নেই
নতুন কর কাঠামোয় সাত লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না
12:21 PM
Feb 1, 2023
পোস্ট অফিসের জয়েন্ট অ্যাকাউন্টে বেশি টাকা রাখা যাবে
এখন থেকে পোস্ট অফিসের জয়েন্ট অ্যাকাউন্টে ৯ লক্ষের জায়গায় ১৫ লক্ষ টাকা রাখা যাবে
12:20 PM
Feb 1, 2023
দাম কমবে সাইকেলের
সাইকেলের ওপর থেকে কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে
12:16 PM
Feb 1, 2023
সোনা-প্ল্যাটিনামে আমদানি শুল্ক বৃদ্ধি
বাজেটে সোনা-প্লাটিনামে আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে
12:14 PM
Feb 1, 2023
সিগারেটে কর ১৬ শতাংশ বৃদ্ধি
সিগারেটে কর ১৬ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে
12:10 PM
Feb 1, 2023
মান্থলি ইনকাম স্কিমে বাড়তি জমা
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে জমার পরিমাণ ৪.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৯ লক্ষ টাকা করার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
12:08 PM
Feb 1, 2023
প্রবীণদের সেভিংস স্কিম নিয়ে বড় ঘোষণা
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে টাকা জমার সীমা ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হয়েছে
10:29 AM
Feb 01, 2023
কর
রত্যক্ষ কর
কর পরিকাঠামোয় পরিবর্তনের সম্ভাবনা বাজেটে
আয়কর ছাড়ে নতুন সীমা ঘোষণা করা হতে পারে বাজেটে
10:28 AM
Feb 01, 2023
বাজেট বরাদ্দ
রেল
রেলওয়ে এবং হাইওয়েতে বাজেটে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা
২০২২-২৩ অর্থবর্ষে রেল এবং হাইওয়ের জন্য মোট ৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হতে পারে। রেলের জন্য ১.৪ লক্ষ কোটি টাকা আর হাইওয়ে নির্মাণের জন্য ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হতে পারে বাজেটে
10:25 AM
Feb 01, 2023
কর
GST
জানুয়ারি মাসে জিএসটির রেকর্ড কালেকশন
জানুয়ারি মাসে ১.৫৫ লক্ষ কোটি টাকার জিএসটি কর সংগ্রহ হয়েছে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+