Budget 2023: ব্ল্যাক থেকে রোলব্যাক! ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বাজেট এবং তাদের নামকরণ

Budget 2023: ব্ল্যাক থেকে রোলব্যাক! ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বাজেট এবং তাদের নামকরণ

পয়লা ফেব্রুয়ারি, বুধবার সংসদে ২০২৩-২৪ সালের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবার নিয়ে টানা পঞ্চমবার তিনি বাজেট পেশ করবেন। এখনও পর্যন্ত ২০২০-২১-এ বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী হিসেবে দীর্ঘতম বক্তৃতা দিয়েছিলেন নির্মলা সীতারমন। সময় নিয়েছিলেন ২ ঘন্টা ৪২ মিনিট। অন্যদিকে ১৯৭৭ সালে তৎকালীন অর্থমন্ত্রী হিরুভাই প্যাটেল বাজেট বক্তৃতা দিয়েছিলেন সব থেকে কম সময়ের জন্য। বিভিন্ন সময়ে বিভিন্ন দলের অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন। কোনও কোনও সময় তার বিশেষ নামকরণও করা হয়েছে।

 ব্ল্যাক বাজেট

ব্ল্যাক বাজেট

১৯৭৩-৭৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মন্ত্রিসভার অর্থমন্ত্রী ওয়াই ভি চবন যে বাজেট পেশ করেছিলেন, সেই বাজেটকে ব্ল্যাক বাজেট বলা হয়। সেই বছরে রাজস্ব ঘাটতি ছিল ৫৫০ কোটি টাকার। সেই সময় বড় ধরনের আর্থিক সংকটে পড়েছিল দেশ।

ক্যারট অ্যান্ড স্টিক বাজেট

ক্যারট অ্যান্ড স্টিক বাজেট

রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী থাকার সময় ১৯৮৬ সালে ভিপি সিং যে বাজেট পেশ করেছিলেন, তা ক্যারট অ্যান্ড স্টিক বাজেট নামে পরিচিত। সেই বছরের ২৮ ফেব্রুয়ারি পেশ হওয়া বাজেটে মডভ্যাট চালু করা হয়। এছাড়া চোরাকারবারি, কালোবাজারি এবং কর যারা ফাঁকি দেয় তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেন তৎকালীন অর্থমন্ত্রী ভিপি সিং।

ইপোক্যাল বাজেট

ইপোক্যাল বাজেট

পিভি নরসীমা রাও প্রধানমন্ত্রী হন ১৯৯১ সালে। সেই সরকারের অর্থমন্ত্রী মনমোহন সিং ওই বছরে যে বাজেট পেশ করেন তা ইপোক্যাল বাজেট নামে পরিচিত। সেই বাজেটে লাইসেন্স রাজের অবসান হয় এবং আর্থিক উদারীকরণের সূচনা হয়। রপ্তানি বাড়িয়ে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার বাড়েতে সেই বাজেটে শুল্ক ২২০ শতাংশ থেকে কমিয়ে ১৫০ শতাংশ করা হয়।

 ড্রিম বাজেট

ড্রিম বাজেট

১৯৯৭-৯৮ সালের বাজেটকে ড্রিম বাজেট বলা হয়ে থাকে। তৎকালীন সংযুক্ত মোর্চা সরকারের প্রধানমন্ত্রী দেবেগৌড়া মন্ত্রিসভার অর্থমন্ত্রী পি চিদাম্বরম কর্পোরেট কর কমানোর পাশাপাশি ব্যক্তিগত আয়করের হারও ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করেন। চিদাম্বরমের সেই বাজেটে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করা হয়েছিল।

 মিলেনিয়াম বাজেট

মিলেনিয়াম বাজেট

২০০০ সালে তৎকালীন এনডিএ সরকারের অর্থমন্ত্রী যশবন্ত সিনহা সেই বাজেট পেশ করেছিলেন। যশবন্ত সিনহার সেই বাজেটে ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের বৃদ্ধির জন্য রোডম্যাপ দেওয়া হয়েছিল। সেই বাজেটে সফটঅয়্যার রপ্তানির ওপরে ইনসেনটিভ তুলে নেওয়া হয়। ২০০০ সালের বাজেটে কম্পিউটার এবং কম্পিউটার সম্পর্কিত যন্ত্রপাতির ওপর থেকে শুল্ক হ্রাস করা হয়েছিল।

রোলব্যাক বাজেট

রোলব্যাক বাজেট

কিছুদিন আগেও তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা যশবন্ত সিনহার পেশ করা ২০০২-০৩ সালের বাজেট রোলব্যাক বাজেট নামে পরিচিত হয়েছে। সেই সময় যশবন্ত সিনহা ছিলেন বিজেপিতে। অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য হিসেবে এনডিএ সরকারের পেশ করা বাজেটের বেশ কিছু প্রস্তাব পরে প্রত্যাহার করায় তা রোলব্যাক বাজেট নামে পরিচিত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+