Budget 2022: বাজেটের আগেই করদাতাদের জন্য সুখবর, নতুন সুবিধার ঘোষণা
কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ১ ফেব্রুয়ারি ২০২২-২৩ সালের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করবেন সংসদে। এটি তাঁর চতুর্থ বাজেট পেশ। এই মুহূর্তে সারা দেশে পাঁচ রাজ্যে নির্বাচনী প্রক
কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ১ ফেব্রুয়ারি ২০২২-২৩ সালের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করবেন সংসদে। এটি তাঁর চতুর্থ বাজেট পেশ। এই মুহূর্তে সারা দেশে পাঁচ রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। সেই পরিস্থিতিতে এবারের বাজেট যথেষ্টই গুরুত্বপূর্ণ।

স্বস্তি দিয়েছে সিবিডিটি
দেশে প্রত্যক্ষ করের ব্যাপারে সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে থাকে সিবিডিটি। তারাই করদাতাদের স্বস্তি দিয়ে জানিয়েছে, কর সংক্রান্ত বিষয়গুলির নিষ্পত্তি করতে এবার অনলাইনের সাহায্য নেওয়া হবে।

অভিযোগের নিষ্পত্তি হবে অনলাইনে
সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের তরফে জানানো হয়েছে, আয়কর সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি অনলাইনে করা হবে। সিবিডিটি ই-অ্যাডভান্স রুলিং স্কিম প্রয়োগ করার কথা জানিয়েছে। শুনানির সময় করদাতারা অনলাইনে হাজির থাকতে পারবেন। এব্যাপারে সরকারি নির্দেশিকাও জারি করা হয়েছে।

কারা উপকৃত হবেন
সিবিডিটির এই পদক্ষেপে ব্যবসায়ী থেকে অনাবাসী ভারতীয়রা সব থেকে বেশি উপকৃত হবেন। কেননা ব্যবসায়ীরা বলে থাকেন, ব্যস্ততার কারণে তারা শুনানিতে থাকতে পারেন না। অন্যদিকে অনেক এনআরআই-এর ট্যাক্স বকেয়া রয়েছে। তাঁরাও শুনানিতে উপস্থিত থাকতে পারেন না। প্রকাশিত খবর অনুযায়ী, এক্ষেত্রে সিবিডিটির কাছে এমেলের মাধ্যমে আবেদন করতে হবে। আর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই শুনানিন কাজ করা হবে।

বদলাচ্ছে চিরাচরিত নিয়ম
সিবিডিটির করা নতুন নিয়মে আবেদনকারী নিজে কিংবা কোনও প্রতিনিধির মাধ্যমে তাঁকে দেওয়া ট্যাক্স সংক্রান্ত নোটিশের জবাব অনলাইনে দিতে পারবেন। এক্ষেত্রে সরাসরি হাজির না হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করদাতা নিজের অবস্থান রাখতে পারবেন। সেক্ষেত্রে চিরাচরিত যে নিয়ম নোটিশ দিয়ে আয়কর দফতরে হাজিরা থেকে রেহাই মিলবে।












Click it and Unblock the Notifications