এবারের বাজেট অধিবেশনে থাকছেন না কোনও প্রাক্তন প্রধানমন্ত্রী
দ্বিতীয় মোদী সরকারের বাজেট অধিবেশনে উপস্থিত থাকবেন না দেশের কোনও প্রাক্তন প্রধানমন্ত্রী। দেশের ইতিহাসে যা প্রথম বলাই যায়।
দ্বিতীয় মোদী সরকারের বাজেট অধিবেশনে উপস্থিত থাকবেন না দেশের কোনও প্রাক্তন প্রধানমন্ত্রী। দেশের ইতিহাসে যা প্রথম বলাই যায়। ১৭ জুন থেকে শুরু হওয়া বাদল অধিবেশনে ৫ জুলাই বাজেট পেশ হওয়ার কথা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন।

কিন্তু এই বাজেট অধিবেশনে উপস্থিত থাকবেন না কোনও প্রাক্তন প্রধানমন্ত্রী। মনমোহন সিংয়ের রাজ্যসভার সদস্যপদ শেষ হয়ে গিয়েছে ১৪ জুন। লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির কারণে এবার নতুন করে সদস্যপদ দেওয়া হয়নি তঁাকে। গত ৩০ বছর ধরে সংসদের সদস্যপদ শেষ হয়ে গেল মনমোহন সিংয়ের।
অন্যদিকে একই অবস্থা এইচডি দেবগৌড়ার। টুমুকুর লোকসভা কেন্দ্র থেকে হেরে গিয়েছেন জেডিএস সুপ্রিমো। বিজেপি প্রার্থী জিএস বাসবরাজের কাছে প্রায় ১৩,০০০ ভোটে হেরেছেন তিনি। যাকে ঐতিহাসিক বিপর্যয়ই বলা চলে। সেকারণেই এবার লোকসভার সদস্যপদ পাননি তিনি। দুই প্রাক্তন প্রধানমন্ত্রীই এবার উপস্থিত থাকছেন না বাজেট অধিবেশনে।
১৯৯৬-এর জুন থেকে ১৯৯৭-এর এপ্রিল মাস পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন দেবগৌড়া। হাসান তাঁর লোকসভা কেন্দ্র হলেও এবার এই কেন্দ্রটি নািত প্রজ্জ্বল রাবন্নাকে ছেড়ে দেন তিনি। টুমকুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। যার পরিণাম ২৩ মে স্পষ্ট হয়ে গিয়েছে।
অন্যদিতে ১৯৯১ সালে অসম থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন মনমোহন সিং। এবারে অসম বিধানসভায় কংগ্রেসের তেমন জোর না থাকায় আর তাঁকে রাজ্যসভার প্রতিিনধি করে পাঠানো যায়নি। ২০১৩ সাল থেকে তিনি রাজ্যসভার সদস্য ছিলেন।












Click it and Unblock the Notifications