আয়করে এই খাতে ছাড় দিয়ে হিরো হতে পারেন জেটলি
বাজেটে আয়করের ক্ষেত্রে ৮০সি খাতের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
আর মাত্র কয়েকদিন বাকী বাজেট পেশের। প্রত্যাশার পারদ চড়ছে দিন দিন। সেই প্রত্যাশাকে বাড়িয়ে বাজেটে আয়করের ক্ষেত্রে ৮০সি খাতের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এই নিয়ে প্রত্যাশা অমূলক নয়, কারণ ২০১৪ সালে শেষবার ৮০সি-র ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছিল।

চারবছর পরে ফের ফের এই খাতে ঊর্ধ্বসীমা বাড়ানো হলে তা আম আদমির পক্ষে আয়করের ক্ষেত্রে বড় সুবিধা প্রদান করতে পারে। বিশেষ করে মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির হারের নিরিখে তা আমজনতার কাছে শাপে বর হতে পারে।
এবছর অরুণ জেটলির সামনে দুটি বিষয় রয়েছে। একদিকে আমজনতার প্রত্যাশা মিটিয়ে আয়করে স্বস্তি দেওয়া এবং দ্বিতীয় রাজস্ব বৃদ্ধি বাড়ানো। এই দুটির সাযুজ্য রেখে কীভাবে তিনি বাজেটের খরচ ও লাভের অঙ্ক সাজান সেটা বেশ গুরুত্বপূর্ণ।
৮০সি ধারায় ছাড় বাড়ানোর অর্থ মিউচুয়াল ফান্ড, ব্যাঙ্ক ডিপোজিট, এলআইসি বিনিয়োগ ও পেনশন প্ল্যানে বিনিয়োগে সরকার ঘুরিয়ে উতসাহ দেবে। এছাড়াও টিউশন ফি ও গৃহঋণেও ছাড় দেওয়া হবে এর ফলে।
২০১৪ সালে ১ লক্ষ থেকে বাড়িয়ে ৮০সিকে ১.৫ লক্ষ টাকা করা হয়। অনেকেই আশা করছেন সেটাকে এবছর বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হবে। সেটাই এবছর কতটা বাড়ান জেটলি সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications