BSNL Proposes VRS 2.0: টান পড়েছে ব্যালেন্স শিটে, হিসাব সামলাতে হিমশিম! আর তাই কর্মীদের ধরেই 'মারো টান'
BSNL Proposes VRS 2.0: ফের একবার কর্মী সঙ্কোচনের পথে হাঁটতে চলেছে বিএসএনএল (Bharat Sanchar Nigam (BSNL)! স্বেচ্ছাবসর প্রকল্পের (VRS) পথে হাঁটতে চলেছে দেশের এই রাষ্ট্রায়ত্ব সংস্থা। আর তাতে প্রায় ১৯ হাজার কর্মীকে বসিয়ে দেওয়া হতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এর আগে একই ভাবে খরচ কমাতে ভিএরএস অর্থাৎ স্বেচ্ছাবসর প্রকল্পের (VRS) কথা জানিয়েছিল বিএসএনএল।
ফের একবার সে পথেই হাঁটতে চলেছে সংস্থা। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মূলত ব্যালেন্স সিট ঠ্যিওক রাখতেই দ্বিতীয়বারের জন্য স্বেচ্ছাবসর প্রকল্পের (BSNL Proposes VRS 2.0) পথে হাঁটতে কার্যত বাধ্য হচ্ছে। এজন্য অর্থমন্ত্রকের কাছে দেড় হাজার কোটি টাকা BSNL চেয়েছে বলেও ET এর প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

শুধু তাই নয়, টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) এই সিদ্ধান্ত কার্যকর করতে অর্থ মন্ত্রকের কাছ থেকে অনুমোদন চাইবে বলেও জানা যাচ্ছে। আর তা পাওয়া গেলে এক ধাক্কায় বিএসএনএল চালানোর খরচ অনেকটাই কমে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৭ হাজার ৫০০ কোটি টাকা কর্মীদের পিছনে খরচ করে ভারত সঞ্চার নিগম লিমিটেড।
যা সংস্থার আর্থিক চাপ দিনের পর দিন বাড়াচ্ছে। এই অবস্থায় খরচ কমাতে চায় এই টেলিকম সংস্থা। শুধু তাই নয়, কর্মীদের বেতন এবং অন্যান্য খরচ বার্ষিক পাঁচ হাজার কোটি টাকার মধ্যেই বিএসএনএল বেঁধে ফেলতে চায় বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
আর এরপরেই যোগাযোগ মন্ত্রকের পরামর্শেই দ্বিতীয়বারের জন্য স্বেচ্ছাবসর প্রকল্পের (BSNL Proposes VRS 2.0) চালু করতে চায় বিএসএনএল। এই বিষয়ে অর্থমন্ত্রকের প্রয়োজন সবুজ সঙ্কেতের। আর তা পেলেই মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হবে বলেও সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। খবর অনুযায়ী, BSNL বোর্ড গত সোমবার ভিএআরএস প্ল্যানের অনুমোদন দেয়। বলে রাখা প্রয়োজন, গোটা দেশে একাধিক বড় মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা 5G পরিষেবা দিচ্ছে।
সেখানে প্রতিযোগীতার বাজারে অনেকটাই পিছিয়ে পড়েছে বিএসএনএল অর্থাৎ Bharat Sanchar Nigam। সেখানে 4G পরিষেবা গোটা দেশে চালু করা সম্ভব হয়নি। যদিও নেটওয়ার্ক বৃদ্ধি করতে একেবারে শেষবেলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সরকারি নিয়ন্ত্রণাধীন এই সংস্থা। তবে প্রথমবার স্বেচ্ছা অবসরের জন্য কয়েক হাজার কর্মী আবেদন জানিয়েছিলেন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications