রাখির উপহার নিয়ে এল বিএসএনএল, এয়ারটেল

রাখি অফারে মাত্র ৭৪ টাকায় ১ জিবি ডেটা ও আনলিমিটেড কলের সুবিধে নিয়ে এল বিএসএনএল, পিছিয়ে নেই এয়ারটেলও।

জিওকে টেক্কা দিতে এবার বিশেষ রাখি প্যাক নিয়ে এল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল। রাখি বন্ধন উপলক্ষে নিয়ে আসা এই প্যাকটির নাম দেওয়া হয়েছে 'রাখি পে সৌগাত'। মাত্র ৭৪ টাকা দিয়ে রিচার্জ করলে পাওয়া যাচ্ছে ১ জিবি ৩জি ডেটা।

রাখির উপহার নিয়ে এল বিএসএনএল, এয়ারটেল

গত ৩রা অগাস্ট থেকেই এই প্যাকটি শুরু হয়েছে। বৈধতা ৭দিন। ৭৪ টাকা দিয়ে রিচার্জ করলে পাওয়া যাচ্ছে বিএসএনএল থেকে বিএসএনএল আনলিমিটেড লোকাল ও এসটিডি কল। সঙ্গে ৭৪ মিনিট অন্যান্য় নেটওয়ার্কে লোকাল ও এসটিডি কল পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে ১ জিবি ডেটা তো রয়েইছে।

রাখির উপহার নিয়ে এল বিএসএনএল, এয়ারটেল

অপরদিকে পিছিয়ে নেই এয়ারটেলও। ৩৯৯ টাকার নতুন একটি রিচার্জ ভাউচার নিয়ে এসেছে এয়ারটেলও। এই রিচার্জ প্যাকে থাকছে ৮৪ দিনের জন্য প্রতিদিন ১ জিবি করে ৩জি অথবা ৪জি ডেটা। সেইসঙ্গে থাকছে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সুবিধেও। তবে এই সুবিধে শুধুমাত্র পাওয়া যাবে ৪জি হ্যান্ডসেট ও ৪জি সিমেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+