জিওকে টেক্কা দিতে নামল বিএসএনএল, বাজারে নিয়ে এল আকর্ষণীয় অফার

জিওকে টেক্কা দিতে আসরে বিএসএনএল। ৯০ দিনের জন্য প্রতিদিন ৪ জিবি হিসেবে ৩ জি ডেটা পাওয়া যাবে ৪৪৪ টাকায়।

জিওকে টেক্কা দিতে এবার আসরে বিএসএনএল। অনেকটা আগ্রাসী মনোভাব নিয়েই। নব্বই দিনের জন্য প্রতিদিন চার জিবি হিসেবে থ্রি জি ডেটা পাওয়া যাবে চারশো চুয়াল্লিশ টাকায়। আকর্ষণীয় করে তুলতে, বিএসএনএল চৌকা-৪৪৪ নামের এই প্ল্যান দিনের হিসেবও তুলে ধরছে গ্রাহকদের সামনে।

প্রতিদিন চার জিবি হিসেবে থ্রি জি ডেটা পাওয়া যাবে মাত্র পাঁচ টাকায়। রিলায়েন্স জিওর ফ্রি ভয়েস কল অফার এবং আগ্রাসী ডেটা প্ল্যান ভারতের টেলিকম মার্কেটে প্রতিযোগিতাকে আরও জোরদার করেছিল। সঙ্গে সঙ্গে প্ল্যানগুলোতে দিনের পর দিন খরচ কমার বিষয়টিও ছিল।

জিওকে টেক্কা দিতে নামল বিএসএনএল, আনা এল আকর্ষণীয় অফার

বিএসএনএলের দাবি, গ্রাহকরা সত্যিই আনলিমিটেড ডেটা পাবেন এসটিভি-৪৪৪-এ। এর আগে বিএসএনএল "ট্রিপল এসিই"-তে ৩৩৩ টাকায় প্রতিদিন ৩ জিবি ডেটা প্ল্যান এনেছিল।

এয়ারটেল, ভোডাফোন, আইডিয়াও জিও-র সঙ্গে পাল্লা দিতে ছাড় দিচ্ছে। মুকেশ আম্বানির রিলায়েন্স জিও প্রিপেইড ও পোস্টপেইড-এর ফোর জি-র বিভিন্ন ধরনের রিচার্জ অফার বাজারে এনেছে। প্রি-পেইড-এর অফার রয়েছে উনিশ থেকে ন-হাজার নশো নিরানব্বই টাকার। পোস্ট পেইড-এ অফার রয়েছে তিনশো নয় থেকে নশো নিরানব্বই টাকা প্রতি মাসে। একই সঙ্গে এলওয়াইএফ ব্রান্ডের স্মার্টফোন কিনলে কুড়ি শতাংশ বাড়তি ডেটা পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+