রিলায়েন্স জিওকে ঠেকাতে বিএসএনএল-এর নতুন অফার!

জিওর সাথে টক্কর দিতে এবার নতুন প্ল্যান ঘোষণা করল বিএসএনএল। বিএসএনএলের এই নতুন অফারে, ৩৩৯ টাকায় ২ জিবি থেকে ৩ জিবি ডেটা প্রতিদিন পাওয়া যাচ্ছে, যার সঙ্গে থাকছে আনলিমিটেড কল।

নয়াদিল্লি, ১৭ মার্চ : ভারতের টেলিকম বাজারে এখন রাজায় রাজায় যুদ্ধ চললেও , তার সুফল পাচ্ছেন গ্রাহকরা। রিলায়েন্স জিওর একের পর এক অফারে ইতিমধ্যেই ব্যাকফুটে তাদের প্রতিযোগীরা। জিওর সাথে টক্কর দিতে এবার নতুন প্ল্যান ঘোষণা করল বিএসএনএল।

বিএসএনএলের এই নতুন অফারে, ৩৩৯ টাকায় ২ জিবি থেকে ৩ জিবি ডেটা প্রতিদিন পাওয়া যাচ্ছে, যার সঙ্গে থাকছে আনলিমিটেড কল, তবে কল শুধুমাত্র বিএসএনেল থেকে বিএসএনএলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এই অফারে। তবে এরসঙ্গে থাকছে ২৫ মিনিট বিনামূল্যে অন্য নেটওয়ার্কে কল করার সুযোগ।

জিওকে ঠেকাতে বিএসএনএল-এর নতুন অফার!

এই অফারে ২ জিবি ডেটা ২৮ দিনের জন্য প্রযোজ্য। অন্যদিকে গোটা এই স্পেশাল টারিফ ভাউচারটির ৯০ দিনের জন্য প্রযোজ্য।

উল্লেখ্য রিলায়েন্স জিও অফার দিচ্ছে, ৩১ মার্চ পর্যন্ত যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, সঙ্গে ৪জির ১ জিবি ডেটা থাকছে। এই অফারে নথিবদ্ধকণের জন্য খরচ ৯৯ টাকা, আর প্রতিমাস হিসাবে লাগছে ৩০৩ টাকা। তবে বিএসএএলের দাবি , তাদের এই নতুন অফার গ্রাহককে অনেক বেশি আকর্ষণ করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+