জিও, এয়ারটেলকে টেক্কা দিতে বিএসএনএল-এর নতুন প্ল্যান, জেনে নিন বিস্তারিত
জিও এবং এয়ারটেলের সঙ্গে লড়াইয়ে ৯৮ টাকায় নতুন প্ল্যান এনেছে বিএসএনএল। এই প্ল্যানে ৯৮ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা দেওয়া হবে ২৬ দিনের জন্য।
জিও এবং এয়ারটেলের সঙ্গে লড়াইয়ে ৯৮ টাকায় নতুন প্ল্যান এনেছে বিএসএনএল। এই প্ল্যানে ৯৮ টাকায় ১.৫ জিবি ডেটা দেওয়া হবে ২৬ দিনের জন্য। রয়েছে আনলিমিটেড ভয়েস কল ও ১০০ টি এসএমএস-এর সুবিধা। সারা দেশ ব্যাপী এই সুবিধা পাওয়া যাবে। যার নাম এসটিভি ৯৮ প্যাক।

বিএসএনএল সম্প্রতি ১১৮ টাকায় রিচার্জ প্যাক চালু করেছে। যাতে ২৮ দিনের জন্য পাওয়া যাচ্ছে ১ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল।
জিও-র ১৪৯ টাকায় ২৮ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যায়। যাতে প্রতি জিবি ডেটার মূল্য পড়ে ৩.৫ টাকা। অন্যদিকে বিএসএনএল-এৎ ৯৮ টাকার প্ল্যানে প্রতিজিবি ডেটার মূল্য পড়ছে ২.৫১ টাকা। এয়ারটেলেরও ১৪৯ টাকা প্ল্যান রয়েছে। যাতে প্রতি জিবি ডেটার মূল্য পড়ছে ৫.৩ টাকা।












Click it and Unblock the Notifications