BSA Gold Star নাকি Royal Enfield Interceptor! জানেন কোন বাইকটা কেনা সবথেকে সস্তা হবে?
BSA Gold Star vs Royal Enfield Interceptor: গত বছর ভারতের বাজারে Gold Star 650 লঞ্চ করেছে ব্রিটিশ অটোমেকার BSA। বিশ্বের বাজারে দীর্ঘ সময় ধরে এই বাইক থাকলেও ভারতে কয়েকমাসই হয়েছে BSA Gold Star বাইকটি লঞ্চ করল। এই বাইক Royal Enfield Interceptor কে টক্কর দেওয়ার জন্য যথেষ্ট। একাধিক ফিচার এবং স্পেশিফিকেশনের সঙ্গে যথেষ্ট মিল রয়েছে এই দুই বাইকের।
আবার কিছু কিছু ক্ষেত্রে আলাদাও বটে। এক নজরে দেখে নিন এই দুই বাইকের (BSA Gold Star vs Royal Enfield Interceptor) খুঁটিনাটি তথ্য।

- BSA Gold Star vs Royal Enfield Interceptor: দাম
BSA Gold Star 650 এর এক্স শোরুম দাম 2.99 লাখ টাকা থেকে শুরু হচ্ছে। টপ মডেলের দাম পড়বে 3.35 লাখ টাকা। অন্যদিকে Royal Enfield Interceptor 650 এর বেস মডেলের দাম পড়বে 3 লাখ ৩ হাজার টাকা। অন্যদিকে টপ মডেলের দাম পড়বে 3.31 লাখ টাকা (BSA Gold Star vs Royal Enfield Interceptor)।
- BSA Gold Star vs Royal Enfield Interceptor: এক নজরে ফিচার
BSA Gold Star এবং Royal Enfield Interceptor এর ডিজাইন অনেকটাই এক। রেট্রো লুক দেওয়া হয়েছে। তবে Gold Star এ কিছুটা ক্লাসিক লুক দেওয়া হয়েছে। অন্যদিকে Interceptor 650 রোডস্টার ডিজাইনে বাজারে পাওয়া যায়। এই বাইকে এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দেওয়া হয়েছে অ্যালয় হুইল। যা বাইকের ডিজাইনকে আরও বাড়িয়ে তুলেছে।
- BSA Gold Star vs Royal Enfield Interceptor: বাইকের ইঞ্জিন
BSA Gold Star 650 -তে 652 cc, লিকিউড-কুল্ড, DOHC, 4- বাল্ব ইঞ্জিন দেওয়া হয়েছে। এই বাইকের ইঞ্জিন থেকে 6,000 rpm এ 45hp পাওয়ার পাওয়া যায় এবং 4,000 rpm এ 55 Nm পর্যন্ত টর্ক পাওয়া যায়।
Royal Enfield Interceptor 650 -তে 648 cc, প্যারালাল-টুইন, 4-স্ট্রোক, সিঙ্গল ওভারহেড ক্যাম, এয়ার/ ওয়েল কুল্ড, ফুয়েল ইঞ্জিকটেড ইঞ্জিন দেওয়া হয়েছে। 7,150 rpm-এ 47 bhp টর্ক পাওয়া যায় এবং 5,250 rpm-এ 52 Nm টর্ক জেনারেট হয়।
BSA Gold Star এ 5- স্পিড ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই বাইকে 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। অন্যদিকে Royal Enfield Interceptor বাইকটির ইঞ্জিন 6- স্পিড ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত। বাইকে 13.7 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications