Mahindra Thar Roxx Bookings: ফাইভ ডোর ফ্যামেলি SUV! চলবে 'জলেও', নবরাত্রিতেই বুকিং শুরু

Mahindra Thar Roxx Bookings: চলতি বছরের অগাস্টেই 5 ডোর ফ্যামেলি SUV Thar Roxx লঞ্চ করে Mahindra। খুব অল্পদিনেই Roxx ক্রেতাদের নজর কেড়েছে। তবে এই গাড়ির বুকিং এখন মূল চর্চার বিষয়।

যদি আপনিও Thar Roxx কেনবেন বলে ভাবেন তাহলে জরুরি তথ্যগুলি জানা প্রয়োজন। বিশেষ করে বুকিং থেকে শুরু করে ডেলিভারির (Mahindra Thar Roxx Bookings) বিষয়ে তথ্য থাকা প্রয়োজন। এক নজরে রইল সেই তথ্য-

Mahindra thar

  • Mahindra Thar Roxx Bookings: নবরাত্রি থেকে শুরু হবে বুকিং?

Mahindra Thar Roxx এর বুকিং আগামী নবরাত্রি (Navratri 2024) থেকেই শুরু হবে। সংস্থার দাবি, আগামী ৩ অক্টোবর থেকে এই গাড়ির বুকিং অপশন (Mahindra Thar Roxx Bookings) খুলে দেওয়া হবে। সেদিন থেকেই নবরাত্রী শুরু হচ্ছে। প্রথমদিনে যে কোনও ডিলার কিংবা শোরুম থেকে Thar Roxx বুক করতে পারবেন। জানা যাচ্ছে, এরপর আগামী ১২ অক্টোবর অর্থাৎ দশেরার দিন থেকে ডেলিভারি শুরু করবে। আসুন জেনে নেই এর ফিচার এবং ইঞ্জিন সম্পর্কে..

  • Mahindra Thar Roxx Bookings: দাম এবং ফিচার-

Mahindra Thar Roxx পেট্রোল বেস মডেলের দাম শুরু হচ্ছে 12.99 লাখ টাকা (Mahindra Thar Roxx Bookings) থেকে। ডিজেল ভেরিয়েন্টের দাম পড়বে 13.99 লাখ টাকা (এক্স শোরুম প্রাইস)। Thar Roxx-এ দুটি ইঞ্জিন অপশন রাখা হয়েছে। যার মধ্যে 2-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, যা কিনা 162 PS পাওয়ার এবং 330 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। অন্যদিকে ২-লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে। যা কিনা 152 PS শক্তি এবং 330 Nm টর্ক জেনারেট করতে সক্ষম।

দুটি ইঞ্জিনইও 6-স্পিড ম্যানুয়াল এবং 6-স্পিড অটোম্যাটিক গিয়ারবক্সের সঙ্গে যুক্ত রয়েছে। দীর্ঘ রাস্তায় যাত্রা যাতে আরামদায়ক হয় তাহলে Thar Roxx এ পেন্টা লিঙ্ক সাসপেনশন দেওয়া হয়েছে। যাতে গাড়ির মধ্যে বসে থাকা যাত্রীর কোনও ঝটকা লাগবে না। রাইডারের সুরক্ষার প্রশ্নে Mahindra Thar Roxx -এ ইলেকট্রনিক্স ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। যা গাড়ির চার চাকাকে অতিরিক্ত কন্ট্রোল দেয়।

Mahindra এর তথ্য অনুসারে গাড়িতে water-wading depth 650 mm দেওয়া হয়েছে। যাতে জলেও এই গাড়ি চালানো সম্ভব হয়। কোনও সমস্যা হবে না। তাহলে আর কি! পুজোয় হয়ে যাক একটা থার (Mahindra Thar Roxx Bookings)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+