Bonsai Tree Farming: বিক্রি হয় ১০ কোটি টাকায়! এটাই বিশ্বের সবথেকে দামি গাছ
Bonsai Tree Farming: ঘরে গাছ লাগানোর শখ আছে! তাহলে একটা গাছের দাম কত হতে পারে সে বিষয়ে অবশ্যই অবগত আছেন তাহলে। খুব বেশি হলে ৪০ টাকা কিংবা ১০০ টাকার মধ্যে চলে আসে একটা গাছ।
কিন্তু জানেন কি এমন কিছু গাছ (Tree) আছে এই পৃথিবীতেই যার দাম নাকি কোটি টাকা। বিশ্বাস হচ্ছে না। এটাই সবথেকে বড় সত্যি। শুধু তাই নয়, এটাই নাকি বিশ্বের সবথেকে দামি গাছ।

Bonsai Tree Farming: বিশ্বের সবথেকে দামি গাছ
বিশ্বের সবথেকে দামি গাছ! দাম শুনলে যে কেউ একেবারে ভিমরে খাবেন। কিন্তু কি সেই গাছ? গাছটির নাম সাফেদ পাইন বোনসাই (Japanese white pine Bonsai tree)। যেটি কিনা জাপানেই পাওয়া যায়। ২০১১ সালে জাপানে একটি বোনসাই সম্মেলন হয়। যেখানে এই গাছ ১.৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল এই গাছ। ভারতীয় মূল্যে এর দাম ১০ কোটি টাকারও বেশি। যা জাপানের এক প্রাইভেট কালেক্টর কিনেছিলেন।
Bonsai Tree Farming: কি ধরনের গাছ এটা?
এই গাছটি 'মিয়াজিমা' বামন পাইন গাছের একটি জাত। দেখতে দারুণ এই গাছটি (Bonsai tree)। ছোট হলেও গোটা গাছ জুড়ে সূক্ষ্ম পাতা রয়েছে। রয়েছে শক্ত এবং বাঁকা ডালপালা। এই গাছের বয়স প্রায় ৮০০ বছর পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও ৮০০ বছরের পুরনো তাকামাতসু পাইন বনসাই গাছের দামও প্রায় ১০ কোটি টাকা! ২০১২ সালে এমনই একটি ভারতীয় মুদ্রায় ১০ কোটি টাকায় বিক্রি হয়।
Bonsai Tree Farming: যত পুরানো তত টাকা
বোনসাই (Bonsai tree)গাছ দীর্ঘ সময় ধরে জীবিত থাকে। তবে গাছটিকে বাঁচিয়ে রাখা ততটাই মুশকিল। আর তাই যত পুরানো হবে এই গাছ ততই দাম বাড়বে। এই গাছ দশকের পুরানো হলে অবাক হবেন না। তবে বোনসাই গাছকে খুবই যত্ন করতে হয়। নিয়মিত পরিস্কার এবং ডাল কাটিং করতে হয়। মূলত স্টক এবং বীজ থেকে ছোট গাছ জন্মানোর উপর নির্ভর করে বনসাই। তবে বহুবর্ষজীবী যে কোনও কান্ডযুক্ত গাছ বা গুল্মজাতীয় প্রজাতি থেকে তৈরি করা যেতে পারে বোনসাই।
এই গাছ তৈরি করে অনেকে মোটা টাকা রোজগার করছেন। বাড়ির ছাদ কিংবা যে কোনও জায়গায় শুরু করা যায় এর ব্যবসা।












Click it and Unblock the Notifications