Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bonsai Tree Farming: না লাগে কাঠ, না দেয় ফল! কিন্তু কোটি টাকায় বিক্রি হয় এই গাছ

Bonsai Tree Farming: আপনি কি জানেন বিশ্বের সবথেকে দামী গাছ কোনটা! গুগল না করে চোখ বন্ধ করে কেউ এর উত্তর দিতে পারবেন না। এর নাম আফ্রিকান ব্ল্যাকউড। এই গাছের দাম কোটি টাকা। তবে শুধু এই গাছই যে কোটি টাকায় বিক্রি হয় তা নয়।

এর থেকেও ছোট একটি গাছ আছে যা ১০ কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়। এই গাছ যত পুরানো হয় ততই এর দাম বৃদ্ধি হয়। ভাবছেন তো কি এমন গাছ যা কিনা কোটি টাকাতে বিক্রি হয়।

কোটি টাকায় বিক্রি হয় এই গাছ

১০.৭৪ কোটি টাকায় বিক্রি হয়েছে এই গাছ

গাছটির নাম হল জাপানিজ বোনসাই (Japanese Bonsai Tree)। এই গাছ যেমনই ১০০০ টাকাতে পাওয়া যায় আবার কোটি টাকাতেও পাওয়া যায়। এখন পর্যন্ত সবচেয়ে দামি বনসাই গাছটি জাপানের তাকামাতসুতে $1.3 মিলিয়ন বা ১০.৭৪ কোটি টাকায় বিক্রি হয়েছে।

সেটি জাপানি হোয়াইট পাইন। ছোট পাত্রে বনসাই গাছ জন্মানো যায়। এর উচ্চতা দু'ফুট পর্যন্ত যায়। আজও ৩০০ থেকে ৪০০ বছরের পুরানো বোনসাই আপনি দেখতে পাবেন। বছরের পর বছর থাকলেও কম অল্প জায়গাতেই এই গাছ তার বট এবং শিকড় ছড়ায়।

এই গাছের ব্যবসা করে মোটা রোজগার

অনেকেই এই গাছের ব্যবসা ( Bonsai Tree Farming) করে মোটা অঙ্কের রোজগার করে থাকেন। এতে খুবই কম বিনিয়োগ করতে হয়। তবে গাছের পরিচর্চার জন্যে অনেকটা সময় দিতে হয়। শুধু তাই নয়, এক্ষেত্রেই যাবতীয় খরচ রয়েছে। ঠিক মতো একটা বনসাই গাছ করতে পারলে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। এই গাছ বিভিন্ন দামে বিক্রি হয়। বাড়ির ছাদ থেকেই এই ব্যবসা শুরু করা যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মাত্র ২ হাজার টাকা বিনিয়োগ ( How To Start a Bonsai Tree Farming Business) করেই শুরু করা যাবে এই ব্যবসা।

কিন্তু এত টাকা দাম কেন?

এই গাছ কিন্তু কোন ফল দেয় না! এমনকি এই গাছের কাঠ আফ্রিকান ব্ল্যাকউডের মতো কেটে আসবাবপত্র বা বাদ্যযন্ত্র ইত্যাদি তৈরিতে ব্যবহার করা যায় না। কিন্তু এরপরেও কোটি টাকায় বিক্রি হয় এই গাছ ( Bonsai Tree Farming) । কিন্তু কেন এত দাম সেই উত্তর অবশ্য পাওয়া যায়নি এখনও।

তবে বনসাইকে গাছ হিসাবে নয়, আর্ট হিসাবে দেখা হয়। কোনও অংশে দামি আঁকার থেকে কম নয়। যারা বনসাই চাষ করে তারা বলে যে এটি এমন একটি শিল্প যা আয়ত্ত করতে আপনাকে অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করতে হবে। দীর্ঘ কাঁটাই-ছাঁটাই করে এই গাছ তৈরি করতে হয়। আর এই কাটিংয়ের মধ্যেই লুকিয়ে আছে যাবতীয় শিল্প।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+