Bmw Ce 04 Electric স্কুটারে রয়েছে ১০ ইঞ্চি ডিসপ্লে! একবার চার্জ দিলেই ছুটবে ১৩০ কিমি
প্রত্যেকদিন জ্বালানির দাম বাড়ছে বিশ্ব বাজারে। ইতিমধ্যে ভারতের বাজারে ১০০ টাকা ছুঁয়েছে পেট্রোলের দাম। যা রীতিমত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয় , যেভাবে বিশ্বের বাজারে জ্বালানির দাম বাড়ছে তাতে একটা সময় ফুরিয়ে আসবে
প্রত্যেকদিন জ্বালানির দাম বাড়ছে বিশ্ব বাজারে। ইতিমধ্যে ভারতের বাজারে ১০০ টাকা ছুঁয়েছে পেট্রোলের দাম। যা রীতিমত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয় , যেভাবে বিশ্বের বাজারে জ্বালানির দাম বাড়ছে তাতে একটা সময় ফুরিয়ে আসবে বিশ্বের বিপুল তেলের ভান্ডার। আর সেদিকে তাকিয়ে পেট্রোল-ডিজেলের বিকল্প শক্তির সন্ধান চলছে দীর্ঘদিন ধরেই।
আর তাই বিকল্প শক্তি হিসাবে ইলেকট্রিক গাড়ির চাহিদা দিন বৃদ্ধি পাচ্ছে। কার্যত দেশ-বিদেশের একাধিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা এখন ব্যাটারি চালিত গাড়ি কিংবা বাইক তৈরির উপর ঝুঁকেছে।

ব্যাটারি চালিত গাড়িতে সুবিধা বেশি!
শুধু ব্যাটারি চালিত গাড়ি তৈরি হচ্ছে সেটা না। ক্রেতাদের মধ্যে ব্যাটারি চালিত গাড়ির বিক্রিও বেশি হচ্ছে। বিশ্ব বাজারে একটা বিশাল সংখ্যায় ক্রেতা ব্যাটারি চালিত গাড়ির কেনার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে। আর তাই গাড়িপ্রস্তুকারী সংস্থাগুলিও নিত্যনতুন ব্যাটারিচালিত গাড়ি কিংবা বাইক তৈরি করছে। আরও কীভাবে উন্নত করা যায় তা নিয়ে চলছে পরীক্ষা-নিরীক্ষা। এই গাড়িগুলি একদিকে পরিবেশ বান্ধব । যেহেতু ব্যাটারি তে চলছে সেহেতু গাড়ি থেকে কার্বন বের হয় না। অন্যদিকে তেল খরচ না থাকার কারণে খরচও কম। ব্যাটারিতে চার্জ দাও আর দৌড়াও

ইলেকট্রিক স্কুটার আনল BMW
বিশ্বের অন্যতম বৃহৎ গাড়িপ্রস্তুতকারী সংস্থা BMW। দীর্ঘদিন ধরে বৈদুতিন গাড়ি তৈরির উপর বিশেষ নজর দিয়েছে এই সংস্থা। পেট্রোল নয়, ইলেকট্রিক ভেইক্যাল নিয়ে বিশেষ গবেষণাও চালাচ্ছে BMW। গাড়ি এবং বাইক দুটি ক্ষেত্রে চলছে এই গবেষণা। আর এই গবেষণাতে প্রথম সাফল্য সংস্থার তৈরি BMW CE-04 electric scooter। ২০১৭ সালে BMW তাঁদের এই প্রথম এই কনসেপ্ট মডেল লঞ্চ করে। এরপর দীর্ঘ এতগুলি বছর BMW এটি নিয়ে কাজ করে। কাজ প্রায় শেষ। খুব শিঘ্র BMW এই মডেল লঞ্চ করবে। তবে এদিন বেশ কিছু তথ্য সামনে নিয়ে এসেছে BMW।

BMW CE-04 electric scooter এর বেশ কিছু তথ্য সামনে এসেছে
BMW CE-04 electric scooter ব্যাটারি চালিত প্রথম স্কুটার সংস্থার । একাধিক অত্যাধুনিক সুবিধা রয়েছে এই স্কুটারে। যেমন রয়েছে 10.25-inch TFT টাচস্ক্রিন ক্লাস্টার। যেটি ম্যাপ নেভিগেশনের সুবিধা রয়েছে। ডেস্টিনেশন দেওয়া থাকলে ম্যাপ আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে । এছাড়া ব্যাটারির অবস্থা, গাড়ির স্পিড, রেঞ্জ সহ সমস্ত তথ্য ফুটে উঠবে ওই স্ক্রিনে। এছাড়াও ফোন আসলেও সেখান থেকে অপারেট করা সম্ভব। বাইকে রয়েছে LED হেড লাইট। পুরো বাইকটির ডিজাইন তৈরি করা হয়েছে skateboard-এর মতো। স্কুটারটি চালানোর সময় যাতে রাইডার যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেজন্যে থাকছে এক গুচ্ছ সুবিধা। সিটের মধ্যে ও থাকছে একগুচ্ছ সুবিধা।

আর বেশ কিছু তথ্য
নর্মাল প্লাগে মাত্র ৪ ঘন্টাতে পুরো চার্জ হয়ে যায়। ফাস্টার চার্জারে এটিকে চার্জ দিলে মাত্র ১ ঘন্টা ৪০ মিনিটে পুরো চার্জ হয়ে যাবে BMW CE-04 electric scooter -ে। তিনটে মোড রয়েছে স্কুটারটিতে। Eco, Rain and Road-এই তিনট্টি মোডে বাইকটি চালানো যাবে। একবার পুরো চার্জ দিলেই স্কুটারটি ছুটবে ১৩০ কিমি। ঘন্টায় ০ থেকে ৫০ কিমি গতি উঠতে সময় নেবে মাত্র ২ সেকেন্ড। সর্বোচ্চ গতি এই স্কটারে ঘন্টায় ১২০ কিমি। তবে এর চাকাতে এমন কিছু সুবিধা দেওয়া রিয়েছে তাতে যাত্রীকে সম্পূর্ণ নিরাপদ রাখবে CE-04 ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications