Electric Scooter: TVS এর ঘরেই 'জন্ম', রেঞ্জ ১০৮ কিমি! BMW CE 02 লঞ্চ হতেই হুড়োহুড়ি
BMW Electric Scooter: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ইলেট্রিক বাইকের দুনিয়ায় পা রাখল BMW। লঞ্চ করল BMW CE 02 Electric Scooter। এক্স শোরুম প্রাইস 4.90 লাখ টাকা। যা অবশ্যই সাধারণ মানুষের আয়ত্তের বাইরে (Most Expensive E-Scooter)। তবে এই ই-বাইকে একাধিক নতুন অ্যাডভান্সড ফিচার আছে।
একেবারে Made In India মডেল এটি। TVS এর সঙ্গে জোট বেঁধে নতুন BMW CE 02 ই বাইকটি (BMW Electric Scooter) তৈরি হয়েছে। ডিজাইন থেকে ফিচার সবতেই চমক। একনজরে দেখে নিন সমস্ত খুঁটিনাটি তথ্য -

- BMW Electric Scooter: ব্যাটারি-রেঞ্জ কেমন?
নতুন BMW CE 02 ইলেকট্রিক স্কুটারে 3.92 kWh এর ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। ফুল চার্জে 108 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করে। ই-বাইকে (BMW Electric Scooter) লাগানো মোটর ১৫ হোর্স পাওয়ার দেয়। সংস্থার দাবি, BMW CE 02 Electric Scooter একটি 200cc বাইকের মতো পাওয়ার জেনারেট করতে পারে। এই স্কুটার চালানো খুবই সহজ। এই স্কুটারের টপ স্পিড 95kmph পর্যন্ত। এই স্কুটারের হ্যাডলিং এবং রাইড কোয়ালিটি রাইডারকে একটা দারুণ অনুভূতি দেবে। একেবারে ফান টু রাইডের মজা পাওয়া যাবে।
- BMW Electric Scooter:
হেভি ট্র্যাফিকে BMW CE 02 Electric Scooter টি চালানো অনেক বেশি সহজ। হাইস্পিডেও একেবারে অটুট থাকবে আত্মবিশ্বাস। পাশাপাশি সিট অনেক বেশি আরামদায়ক। দীর্ঘ সময় বসে চালানোর ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। কোমরে ব্যাথার সমস্যা হবে না। সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে এই স্কুটারে। খারাপ রাস্তাতেও যাতে সুরক্ষিত রাইড পাওয়া যাবে। সিট হাইট এমন রাখা হয়েছে যে সব উচ্চতার মানুষ BMW এর এই Electric Scooter চালাতে পারবেন।
- BMW Electric Scooter: স্মার্ট ডিজাইন
এজেবারে নতুন প্রজন্মের কথা মাথায় রেখেই BMW CE 02 Electric Scooter টি লঞ্চ করা হয়েছে। একেবারে স্মার্ট ডিজাইন দেওয়া হয়েছে। যা অন্যান্য ইলেকট্রিক স্কুটারের থেকে সম্পূর্ণ আলাদা। এই স্কুটারে ১৪ ইঞ্চির হুইল দেওয়া হয়েছে। যাতে রাইডের ক্ষেত্রে ব্রেকিং সিস্টেম আরও দারুণ হয়। এছাড়াও এতে LED হ্যাডল্যাম্প দেওয়া হয়েছে। হাতে অন্ধকার রাস্তাতেও দৃশ্যমানতার কোনও সমস্যা না থাকে। পাশাপাশি এতে LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। রয়েছে একগুচ্ছ আরও অ্যাডভান্সড ফিচার। পাশাপাশি লন্মগ রুটে চালানোর জন্যেও BMW CE 02 Electric Scooter দ্য বেস্ট। এই বিষয়ে আরও জানতে BMW এর যে কোনও শোরুম এবং ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।












Click it and Unblock the Notifications