BMW Bikes: প্রকাশ্যে এল 1,170সিসি'র BMW R 12 এবং R 12 nineT! ফিচার ঘুম কেড়ে নেবেই
BMW Bikes: বিশ্বের অন্যতম দামী এবং বিলাসবহুল গাড়ী নির্মাতা সংস্থা BMW এবার টু-হুইলারের জগতে। BMW একেবারে নতুন রেট্রো (New Retros) রোডস্টার লাইন-আপের দুটি মডেল R 12 এবং R 12 nineT প্রকাশ্যে আনল। R 12 একটি মিডলওয়েট ক্রুজার। যা ধীরে ধীরে BMW-এর RnineT- এর জায়গা নেবে।
সংস্থার দাবি BMW এর নতুন দুটি মডেল রাইডারদের পছন্দ হবেই। বিশেষ করে R 12 এবং R 12 nineT -তে থাকা ফিচার চমকে (BMW Bikes) দেওয়ার মতো।

BMW Bikes: BMW R 12 কেন এত আলাদা
একেবারে নতুন প্রজন্মের কথা মাথায় রেখে দুটি বাইককেই তৈরি করেছে বিএমডাবলু (BMW Bikes)। R 12 এ, এয়ার/ওয়েল-কুল্ড 1,170cc-এর ইঞ্জিন দেওয়া হয়েছে। 6,500rpm-এ 95hp এবং 6,000rpm-এ 110Nm শক্তি তৈরি করতে পারে। দ্রুত গতির বাইক হওয়ার কারণে চাকা অনেক বেশি সুরক্ষিত। বাইকের সামনে ১৯ ইঞ্জির রিম এবং পিছনে ১৬ ইঞ্চির রিম রয়েছে। সামনের চাকার টায়ারের সাইজ 100/90-19 এবং পিছনের টায়ারের সাইজ 150/80-16 রয়েছে।
BMW R 12 ব্রেকিং সিস্টেম আশ্চর্যজনক ভাবে ব্যাপক শক্তিশালী। বাইকের সামনের চাকায় টুইন 310 মিমি ডিক্স সহ আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি চাকার পিছনে একই ভাবে 265 মিমির ডিস্ক ব্রেকের সঙ্গে আছে আধুনিক প্রযুক্তি। ফলে সর্বোচ্চ গতিতে বাইক ছুটলেও যে ব্রেকের প্রয়োজন হবে সেখানেই দাঁড়িয়ে যাবে এই বাইক। এছাড়াও BMW R 12 এ আছে আধুনিক প্রযুক্তি।
BMW Bikes: R 12 nine T-এ নয়া বদল করা হয়েছে-
R 12 nine T, BMW-এর নয়া মডেল। তবে Rnine T-এর জায়গা এই বাইক নেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। R12 নাইনটি 109 এইচপি (পিক) তৈরি করতে সক্ষম। আর নাইনটি এর মতোই এরকাধিক ফিচার আছে বিএমডাবলুর নয়া মডেলে। তবে BMW R 12 nine T-পিক টর্ক 1Nm কম হয়ে এখন 115Nm।
এমনকি নতুন মডেলের ওজনও অনেক কম করা হয়েছে। তবে BMW R 12 nine T-তে ১৬ লিটারের জ্বালানি ট্যাঙ্ক দেওয়া হয়েছে। যাতে দীর্ঘ যাত্রায় না কম পড়ে যায় জ্বালানি। নয়া মডেলে তিনটি রাইডিং মোডও দেওয়া হয়েছে। রয়েছে আধুনিক ফিচার।
BMW Bikes: কবে মিলবে ভারতে?
BMW- ভারতের অটো সেক্টরে ইতিমধ্যে ঢুকে পড়েছে। সংস্থার একাধিক টু-হুইলার ইতিমধ্যে ভারতে বিক্রি হয়। মনে করা হচ্ছে BMW-এর R 12 এবং R 12 nineT খুব শীঘ্রই ভারতের বাজারে বিক্রি হতে পারে।












Click it and Unblock the Notifications