শেল কোম্পানিগুলি নোট বাতিলের আগে-পরে কত হাজার কোটি টাকার লেনদেন করেছে ভাবতে পারবেন না

প্রাথমিক তদন্তের পর উঠে এসেছে যে মোট ১৭ হাজার কোটি টাকা গতবছরের নোট বাতিলের সময় জমা বা তোলা হয়েছে।

দুই বা তার বেশি বছর নিষ্ক্রিয় হয়ে থাকায় মোট ২ লক্ষ ২৪ হাজার কোম্পানির বিরুদ্ধে কডা় ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। এগুলির মধ্যেই বেশ কিছু শেল কোম্পানি রয়েছে বলে রবিবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

শেল কোম্পানিগুলির নোট বাতিলের সময়ে ১৭হাজার কোটি টাকার লেনদেন

মোট ৫৬টি ব্যাঙ্ক এই ৩৫ হাজার কোম্পানি ও ৫৮ হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য জুগিয়েছিল। এই ফার্মগুলির বিরুদ্ধে প্রাথমিক তদন্তের পর উঠে এসেছে যে মোট ১৭ হাজার কোটি টাকা গতবছরের নোট বাতিলের সময় জমা বা তোলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর মধ্যে একটি কোম্পানি খুঁজে পাওয়া গিয়েছে যার একটি ফার্ম রয়েছে তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ২১৩৪টি। এগুলিতে নেগেটিভ ব্যালান্স থাকলেও নোট বাতিলের সময় মোট ২৪৮৪ কোটি টাকা জমা বা তোলা হয়েছে।

এই ধরনের সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা, এই সংস্থাগুলির জমি বা অন্য স্থাবর ও অস্থাবর সম্পত্তি কেনা-বেচা আটকানো সহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারগুলিকে এমন কোম্পানির লেনদেনের রেজিস্ট্রেশন আটকাতে নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে মন্ত্রকের তরফে ৩ লক্ষ ৯ হাজার ডিরেক্টরকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে এর মধ্যে তিন হাজারে বেশি ডিরেক্টর এমন ছিলেন যারা একসঙ্গে ২০টির বেশি কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন যা কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী নিয়ম বিরুদ্ধ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+