Bikes Under 50 Thousand: মাত্র ৫০ হাজারেই! এই তিন সেরা টু-হুইলার বাজারে খেলা ঘুরিয়ে দেবে
Bikes Under 50 Thousand: সবসময়ই আমাদের দেশে বাইক আর স্কুটারের চাহিদা আছে। প্রত্যেকদিনের যাতায়াতে টু-হুইলার অপরিহার্য হয়ে উঠেছে। তবে দামটা বড় ফ্যাক্টার। বাইক কিংবা স্কুটার, কেনার আগে ১০০ বার অন্তত দাম (Budget friendly Bikes) নিয়ে চিন্তা করেন।
কারোর কাছে আবার বাজেট কম থাকে। সেক্ষেত্রে কম দামের বেশ কিছু বাইক কিংবা স্কুটার কেনার কথা ভাবেন। আপনিও যদি এই সেগমেন্টে বাইকের খোঁজ করেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। মাত্র ৫০ হাজার টাকা (Bikes Under 50 Thousand) দামে ভারতের বাজারে তিনটি দারুণ অপশন রয়েছে। এক নজরে দেখে নিন-

- Bikes Under 50 Thousand: Yo Edge
ইও এজ (Yo Edge) একেবারে আকর্ষণীয় একটি ইলেকট্রিক স্কুটার। একাধিক অপশনন রয়েছে। চার্জিংয়ের জন্য আছে USB চার্জিং পোর্ট। এই ইলেকট্রিক স্কুটারটি একবার চার্জিংয়ে অন্তত ৬০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ছুটতে পারে। Yo Edge ইভিতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ চার্জ হতে ৭ থেকে ৮ ঘণ্টা সময় নেয়। এই স্কুটারের টপ স্পিড 25 kmph। যে কোনও বয়সের মানুষ এই স্কুটার চালাতে পারবে।
Yo Edge বাজারে পাঁচটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। ক্রেতারা পছন্দের রঙে এই ইভি কেনার সুবিধা পাবেন। স্কুটারের এক্স শোরুম (Bikes Under 50 Thousand) প্রাইস ৪৯ হাজার ০৮৬ টাকা।
- Bikes Under 50 Thousand: TVS XL 100 Comfort
একেবারে নতুন ভাবে বাজারে এসেছে TVS XL 100 Comfort। নয়া এই বাইকে EcoThrust ফুয়েল ইঞ্জেকশন টেকনোলজি অর্থাৎ ETFi -এর ব্যবহার করা হয়েছে। একেবারেই বাজেট ফ্রেন্ডলি (Bikes Under 50 Thousand) এই বাইক। এতে মোবাইল চার্জিংয়ের জন্য ফিচার দেওয়া হয়েছে। খুব সহজেই TVS XL 100 Comfort বাইকটি অন-অফ করা যাবে। এই বাইকে, যখন জ্বালানি ক্ষমতা 1.25 লিটারের নিচে চলে যায়, তখন বাইকে পুনরায় জ্বালানি দেওয়ার জন্য একটি ইন্ডিকেটর অন হয়ে যাবে।
TVS XL 100 Comfort এর ডিজাইন একেবারেই সাধারণ। তবে রাইডারের সফর যাতে আরামদায়ক হয় তা মাথায় রাখা হয়েছে। এতে 4-স্ট্রোক, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন লাগানো হয়েছে। এতে 6,000 rpm এ 4.4 PS পাওয়ার এবং 3,500 rpm এ 6.5 Nm এর টর্ক জেনারেট সক্ষম। TVS XL 100 Comfort এর এক্স শোরুম প্রাইস ৪৬ হাজার ৬৭১ টাকা।
- Bikes Under 50 Thousand: TVS XL 100 Heavy Duty
টিভিএসের XL 100 Heavy Duty বাইকটিতে ETFi শক্তিশালী ইঞ্জিনের প্রযুক্তি দেওয়া হয়েছে। তবে এতে 4-স্ট্রোক, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যাতে 6,000 rpm এর উপর 4.3 bhp এর পাওয়ার রয়েছে। শুধু তাই নয়, 3,500 rpm এ 6.5 Nm এর টর্ক জেনারেট করে। TVS XL 100 Heavy Duty এর এক্স শোরুম (Bikes Under 50 Thousand) প্রাইস 44,999 টাকা।
কলকাতায় যদিও সংশ্লিষ্ট টু-হুইলারের দাম কিছুটা বেশি পড়বে। কর সহ বিভিন্ন বিষয় রয়েছে।












Click it and Unblock the Notifications