Bikes discontinued in 2024: ১লা জানুয়ারি থেকে বিক্রি হবে না এই বাইকগুলি! ২৪ সালেই যাত্রা শেষ
Bikes discontinued in 2024: শেষ হতে চলেছে ২০২৪! বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পথ চলা শেষ হচ্ছে এই বাইকগুলির। আর এই তালিকায় Hero থেকে শুরু করে Honda র একাধিক বাইক আছে। যেগুলির চিরকালের জন্য প্রোডাকশন বন্ধ করছে সংস্থা। কিন্তু কেন এমন অবস্থা? বড় সিদ্ধান্ত নিতে কেন বাধ্য হল?
সংস্থার দাবি, বাইকগুলির বিক্রি এক ধাক্কায় অনেকটাই পড়ে গিয়েছে। তাতে সংস্থার খরচ বাড়ছে। আর সেই কারনে এই সিদ্ধান্ত বলে দাবি। আসুন জেনে নেওয়া যাক ২০২৪ সালে কোন বাইক বন্ধ করা হল (Bikes discontinued in 2024)-

- Bikes discontinued in 2024: Hero Passion Xtec:
Hero এর অন্যতম এন্ট্রি লেভেল বাইক Passion Xtec এর প্রোডাকশন বন্ধ (Bikes discontinued in 2024) করে দিল সংস্থা। ধীরে ধীরে বিক্রি কমতে শুরু করে ছিল এই বাইকের। আর তাই এই সিদ্ধান্ত। এই বাইকে 113.2cc, সিঙ্গল-সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিন দেওয়া হয়েছিল। যা 9bhp পাওয়ার এবং 9.79Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারি। Hero Passion Xtec এর দাম ছিল মাত্র 81,775 টাকা।
- Bikes discontinued in 2024: Hero Extreme 200S 4V
ভারতে Extreme 200S 4V এর বিক্রি বিওন্ধ (Bikes discontinued in 2024) করল Hero। একেবারে স্পোর্টস বাইক ছিল এটি। কিন্তু বিক্রি ছিল একেবারে তলানিতে। এই বাইকে এয়ার কুল্ড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 18.9bhp এর পাওয়ার এবং 17.3Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। Hero Extreme 200S 4V এর দাম ছিল 1.43 লাখ টাকা।
- Bikes discontinued in 2024: Hero XPulse 200T
Hero XPulse 200T ভারতের বাজারে বিক্রি (Bikes discontinued in 2024) বন্ধ হল। আগামী ২০২৫ সাল থেকে আর পাওয়া যাবে না। এই বাইকে 199.5cc, সিঙ্গল-সিলিন্ডার, এয়ার ওয়েল কুল্ড 4- বাল্ব ইঞ্জিন দেওয়া হয়েছে। এই বাইক 8,500rpm এ 18.9bhp পাওয়ার এবং 6,500rpm এ 17.35Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারত। এক লাখ টাকার কিছু বেশি দাম ছিল এই বাইকের। কিন্তু বিক্রি একদমই ছিল না।
- Bikes discontinued in 2024: Honda X Blade
২০২৪ সালে পথ চলা শেষ হল Honda X Blade বাইকটির। ২০১৮ সালে লঞ্চ হয়। কিন্তু তেমন বাজার ধরতে পারল না শেষে (Bikes discontinued in 2024)। প্রতিযোগিতার বাজারে এসে ছিটকে গেল Honda X Blade। এই বাইকে 162cc এর সিঙ্গল-সিলিন্ডার, PGM-Fi ইঞ্জিন দেওয়া ছিল। অন্যতম পাওয়ার ফুল এই বাইকের দাম এক লাখ টাকার অনেক কম ছিল।












Click it and Unblock the Notifications