Bike offers: Hero বাইকে ৫,৫০০ টাকার বোনাস অফার! মিলবে তিনহাজার টাকা এক্সচেঞ্জ বোনাসও

Bike offers: দেশের সবথেকে বড় মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা Hero MotoCorp। সংস্থা গ্রাহকদের জন্যে উৎসবের মরশুমে বড়সড় ঘোষণা করেছে। আর তা হল Grand Indian Festival of Trust অর্থাৎ GIFT। আর এই উৎসবের মরশুমে একগুচ্ছ অফারের ঘোষণা করা হয়েছে Hero MotoCorp এর তরফে।

Hero MotoCorp তার মডেল রেঞ্জে ৫,৫০০ টাকা পর্যন্ত নগদ বোনাস অফার (Bike offers) করছে। শুধু তাই নয়, 3,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হয়েছে। রয়েছে আরও একগুচ্ছ অফার।

Hero Bike offers

  • Bike offers: Hero এর স্কুটারে নতুন রঙের অপশন

Hero Xoom LX ভেরিয়েন্টে একাধিক রঙের অপশন (Bike offers) দেওয়া হয়েছে। পার্ল হোয়াইট সিলভারে মিলবে এই স্কুটারটি। অন্যদিকে Hero Pleasure LX ভেরিয়েন্টে নতুন টিল ব্লু এবং মেট ব্ল্যাক শেড দেওয়া হয়েছে। এদিকে Hero Pleasure VX নতুন ম্যাট ব্ল্যাক এবং পার্ল সিলভার হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে।

অন্যদিকে Destini Prime স্কুটারটি ন্যাক্সাস ব্লু, পার্ল সিলভার হোয়াইট এবং নোবেল রেড শেডে পাওয়া যাবে। এছাড়াও Hero Destini XTEC মিলবে একেবারে নতুন পার্ল সিলভার হোয়াইট শেডে।

  • Bike offers: বাইকে আপডেট করা হয়েছে

Hero HF Deluxe এ ক্যানভাস স্ট্রাইপ পেন্ট স্কিম (Bike offers) পাওয়া যায়। অন্যদিকে Super Splendor XTEC টিতে নয়া নেক্সাস ব্লু শেড দেওয়া হয়েছে। এছাড়াও Splendor+ এবং और Splendor+ XTEC এ নতুন ট্রিমস পাওয়া যাবে। এছাড়াও Hero Passion+ এবং Passion XTEC-এ নয়া ব্ল্যাক গ্রে এবং ম্যাট এক্সিস গ্রে রঙের অপশন দেওয়া হয়েছে। Hero MotoCorp এর তরফে আরও একগুচ্ছ দারুণ অফার ঘোষণা করা হয়েছে।

  • Bike offers: কম সুদের হার সহ একাধিক অফার

হিরো মোটোকর্পের (Hero MotoCorp) এর চিফ বিজনেস অফিসার রঞ্জীবজিৎ সিং উৎসবের মরশুমে অফারের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তাঁর কথায়, হিরো GIFT একটু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের বাজারে অন্যতম বিশ্বাস এবং ভরসা ব্র্যান্ড হিরো।

আমাদের লক্ষ্য হল আকর্ষণীয় ফিনান্স স্কিম এবং কম সুদের হার রেখে আরও মানুষের কাছে হিরোর বাইক (Bike offers) পৌঁছে দেওয়া। আর সেই লক্ষ্যেই হিরো কাজ করছে বলে জানিয়েছেন Hero MotoCorp এর ওই আধিকারিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+