Haldia Port: হলদিয়া বন্দরে হঠাৎ হাজির সবথেকে বড় জাহাজ! দেখুন সেই ভিডিও

Haldia Port: হলদিয়া বন্দরের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা। কুয়েত থেকে মোট ৮২ হাজার ২৭১ মেট্রিক টন ন্যাপথা নিয়ে হলদিয়ার উদ্দ্যেশে এমটি ক্লিয়ারওশান আজাক্স নামে একটি জাহাজ রওনা দেয়। জাহাজটিতে ২২ জন নাবিক রয়েছেন।

হলদিয়া (Haldia Port) অভিমুখে আসার আগে বিশাখাপত্তনম বন্দরে ৩৪ হাজার ১৬০ মেট্রিক টন ন্যাপথ্যা খালি করে জাহাজটি । তারপর বিশাখাপত্তনম থেকে হলদিয়ার উদ্দেশ্যে রওনা দেয় । কয়েকদিন সমুদ্র পাড়ি দিয়ে স্যান্ডহেড থেকে ১২৫ কিলোমিটার উত্তরে হলদিয়া বন্দরে বৃহস্পতিবার এসে পৌঁছয় জাহাজটি।

Haldia Port

এর আগে ২০১৭ সালে সে "স্যামার সনেট" নামে একটি জাহাজ ৪৪ হাজার ৮৮ মেট্রিক টন ন্যাপথ্যা নিয়ে হাজির হয়েছিল। তবে বৃহস্পতিবার ৪৮ হাজার ১১১ মেট্রিক টন ন্যাপথা নিয়ে এমটি ক্লিয়ারওশান আজাক্সের হলদিয়া বন্দরে হাজির হওয়ার ঘটনা নতুন রেকর্ড তৈরি করল বলে দাবি বন্দর কর্তৃপক্ষের।

নদীবন্দরে এমন ঘটনায় উচ্ছ্বসিত বন্দরের আধিকারিকরা। ইতিমধ্যেই হলদিয়ার একাধিক প্রশাসনিক দফতর থেকে অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট বন্দর আধিকারিকদের সকলকে ।

প্রথমবার এত বড় জাহাজ হলদিয়া বন্দরে নোঙর করল! আর তা নতুন এক ইতিহাস তৈরি করল হলদিয়া বন্দরে। এই বিষয়ে বিএমসি রাজ্য সহ-সভাপতি এবং বন্দরের সাধারণ সম্পাদক প্রদীপ বিজলী বলেন, যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৎপরতায় হলদিয়া বন্দরের সঙ্গে ভারতবর্ষের মেজর বন্দরকে একসঙ্গে নিয়ে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন।

আর তার ফলশ্রুত হিসেবেই সর্ববৃহৎ জাহাজ হলদিয়া বন্দরে এলো। তাই বন্দরের শ্রমিক সংগঠন এবং হলদিয়া বাসির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+