Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PPF ও SSY গ্রাহকদের জন্য বড় আপডেট, পয়লা অক্টোবর থেকে নতুন নিয়ম

পোস্ট অফিস সম্পর্কিত স্বল্প সঞ্চয় প্রকল্পে বড় পরিবর্তন করা হচ্ছে। এব্যাপারে অর্থমন্ত্রকের অধীনে অর্থনৈতিক বিষয়ক বিভাগ জাতীয় স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির জন্য নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকার উদ্দেশ্য হল স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির অধীনে অনিয়মিতভাবে খোলা অ্যাকাউন্টগুলি নিয়মিত করা।

নতুন নির্দেশিকা ২০২৪-এর পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন নিয়ম না মানলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

সরকারি নির্দেশিকায় ছয়টি ক্যাটেগরি চিহ্নিত করা হয়েছে। ১৯৯০-এর ২ এপ্রিলের আগে খোলা অ্যাকাউন্টগুলি প্রথম অ্যাকাউন্টে বর্তমান সুদের হারে সুবিধা দেওয়া হবে। নতুন নিয়মের অধীনে ২০২৪-এর পয়লা অক্টোবর থেকে বাড়তি অ্যাকাউন্টে সুদ শূন্য হয়ে যাবে।

ppf

ভুল ভাবে খোলা এনএসএস অ্যাকাউন্ট, একাধিক পিপিএফ অ্যাকাউন্ট, একাধিক সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে কোনও সুদ দেওয়া হবে না। নির্দেশিকা অনুযায়ী, দুটির বেশি অ্যাকাউন্ট এবং তৃতীয় ও অতিরিক্ত অ্যাকাউন্টে কোনও সুদ দেওয়া হবে না। তবে মূল অর্থ আমানতকারীকে ফেরত দেওয়া হবে।

সাধারণভাবে নাবালকের নামে খোলা অ্যাকাউন্টে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদ পাওয়া যাবে যতক্ষণ না নাবালকের বয়স ১৮ হচ্ছে। নাবালকের বয়স ১৮ হলে সেই অ্যাকাউন্ট ম্যাচিওর হবে। যদি একাধিক পিপিএফ অ্যাকাউন্টে জমা করা অর্থ বার্ষিক সীমার মধ্যে থাকে, তাহলে প্রাথমিক অ্যাকাউন্টে স্কিমের কার্যকরী হার প্রযোজন্য হবে। যে কোনও সেকেন্ডারি অ্যাকাউন্ট প্রাথমিক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। অতিরিক্ত অর্থ কোনও সুদ ছাড়াই ফেরত দেওয়া হবে। যদি তৃতীয় কোনও অ্যাকাউন্ট থাকে, তহে এটির খোলার তারিখ থেকে সুদ শূন্য হবে।

সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি দাদু-দিদা বা ঠাকুরদা-ঠাকুমারা অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে অ্যাকাউন্টে আইনি অভিভাবকের নাম রাখতে হবে। বাবা-মাকে এটা করতে হবে। যদিও কোনও গ্রাহক স্কিমের নিয়ম ভেঙে দুটির বেশি অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে অতিরিক্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। সন্তানের নামে খোলা ভুল অ্যাকাউন্ট সংশোধন করা যাবে, সেখানে গ্রাহকে সুদও দেওয়া হবে।

সমস্ত পোস্ট অফিসকে অ্যাকাউন্ট হোল্ডার বা অভিভাবকদের কাছ থেকে প্যান ও আধার সংগ্রহ করতে বলা হয়েছে। এব্যাপারে সিস্টেম আপডেটের পরে অ্যাকাউন্ট নিয়মিতকরণের জন্য আবেদন করতে হবে। সরকারের তরফে পোস্ট অফিসগুলিকে পরিবর্তনগুলি সম্পর্কে অ্যাকাউন্ট হোল্ডারদের অবহিত করতে এবং তাদের নিয়ম অনুসরণ করতে সহায়তা করতে বলা হয়েছে।

যেসব এনআরআই-এর পিপিএফ অ্যাকাউন্ট রয়েছে তারা ২০২৪-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুদ পাবেন। তারপর তাঁদের সুদ পাওয়া বন্ধ হয়ে যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+