বড়সড় স্বস্তির খবর রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মীদের জন্যে! সরকারের ঘোষণাতে উপকৃত হবেন পেনশনভোগীরাও
সরকারি কর্মীদের জন্যে বড়সড় সুখবর! মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ ঘোষণা করল এই রাজ্য সরকার। সরকারের ঘোষণাতে কয়েক লক্ষ্য সরকারি কর্মী উপকৃত হবেন। শধু তাই নয়, হরিয়ানা সরকারের এই ঘোষণাতে উপকৃত হবেন পেনশন কর্মীরাও। সে রাজ্যের প্রায় ক
সরকারি কর্মীদের জন্যে বড়সড় সুখবর! মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ ঘোষণা করল এই রাজ্য সরকার। সরকারের ঘোষণাতে কয়েক লক্ষ্য সরকারি কর্মী উপকৃত হবেন। শধু তাই নয়, হরিয়ানা সরকারের এই ঘোষণাতে উপকৃত হবেন পেনশন কর্মীরাও। সে রাজ্যের প্রায় কয়েক হাজার পেনশন প্রাপ্রক রয়েছেন। তাঁরা এই ঘোষণাতে উপকৃত হবেন বলে জানা যাচ্ছে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি সে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী। করোনা পরিস্থিতিতে সমস্ত ক্ষেত্রে দাম বৃদ্ধি হয়েছে। সেই মতো ডিএ বৃদ্ধির দাবি জানানো হচ্ছিল সরকারি কর্মীদের ইউনিয়নগুলির তরফে। দেরিতে হলেও এই সিদ্ধান্তে খুশি সরকারি কর্মীরা।

ডিএ বৃদ্ধি নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী
করোনা পরিস্থিতিতেও সে রাজ্যেও ডিএ বৃদ্ধি আটকে যায়। সম্প্রতি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টার এই বিষয়টি নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে অর্থ দফতরের মন্ত্রী সহ সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেণ। সেখানেই ডিএ বৃদ্ধি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেও ডিএ বৃদ্ধির বিষয়ে সরকারি কর্মীদের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় সরকারের তরফে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই ঘোষণাতে প্রতি মাসে আরও অতিরিক্ত ২১০ কোটী টাকা খরচ হবে।

২৮ শতাংশ ডিএ বৃদ্ধি
এতদিন সে রাজ্যের সরকারি কর্মীরা ১৭ শতাংশ হারে ডিএ পেতেন। নয়া এই ঘোষণা অনুযায়ী এবার তা বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়েছে। ১লা জুলাই থেকেই বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধা ভোগ করবেন রাজ্যের সরকারি কর্মীরা। বকেয়া মহার্ঘ ভাতাও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।!

কারা উপকৃত হবেন
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ২.৮৫ সরকারি কর্মী উপকৃত হবেন। শুধু তাই নয়, ২.৬২ লক্ষ পেনশনভোগী সে রাজ্যে উওকৃত হবে। এমনটাই সরকারের তরফে জানানো হয়েছে।

ডিএ বৃদ্ধি করেছে সরকার!
গত কয়েকদিন আগেই সরকার বড়সড় ঘোষণা করেছে। করোনার কারণে দীর্ঘ দুবছর ধরে বন্ধ ছিল মহার্ঘ ভাতা বৃদ্ধি। অবশেষে ডিএ বৃদ্ধি করেছে সরকার। এক ধাক্কায় ২৮ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে। ১ লা জুলাই ২০২১ সাল থেকেই বর্ধিত এই ডিএ'র সুবিধা পাবেন লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি কর্মচারী। সুবিধা ভোগ করবেন পেনশনভোগীরাও। তাদেরও পেনশনের টাকা বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রের এই সিদ্ধান্তে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডবল বোনজা!
দীর্ঘ দুবছর ধরে ডিএ আটকে ছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সম্প্রতি সেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। ফলে বেতন বৃদ্ধি হতে চলেছে সরকারি কর্মীদের। আর এই আনন্দের মধ্যেই আরও এক বড় খবর। ২৭ শোতাংশ করে দেওয়া হয়েছে এই House Rent Allowance। ২০১৭ সালের ৭ জুলাই এক নির্দেশ অনুসারে যখন মহার্ঘ ভাতা ২৫ শতাংশ পেরিয়ে যাবে সেই সময় হাউস রেন্টও রিভাইস করে দেওয়া হবে। ১ লা জুলাই থেকে ডিএর সুবিধা পাবেন কেদ্রিয় সরকারি কর্মীরা। সেই সঙে House Rent Allowance-এর সুবিধাও ভোগ করবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications