অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যে বড় 'উপহার' মোদী সরকারের! পেনশন নিয়ে বড়সড় ঘোষণাতে ফিরল স্বস্তি
অর্থমন্ত্রকের সচিব দেবাশিষ পান্ডা এই বিষয়ে বড়সড় ঘোষণা করেছেন। তাঁর কথা অনুযায়ী এবার থেকে ব্যাঙ্ক কর্মচারীদের Pension Payout এর সীমা এক ধাক্কাতে অনেকটাই বাড়ানো হয়েছে। ৯২৮৪ টাকার সীমা ছাড়িয়ে ৩০ থেকে ৩৫ হাজার টাকা করে দেওয়া
অবসরপ্রাপ্ত সরকারি ব্যাঙ্ক কর্মচারীদের জন্যে বড় ঘোষণা। উৎসবের মরশুমের আগেই এবার বাড়তি টাকা ঢুকবে অ্যাকাউন্টে। পেনশনের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রকের সচিব দেবাশিষ পান্ডা এই বিষয়ে বড়সড় ঘোষণা করেছেন। তাঁর কথা অনুযায়ী এবার থেকে ব্যাঙ্ক কর্মচারীদের Pension Payout এর সীমা এক ধাক্কাতে অনেকটাই বাড়ানো হয়েছে।
৯২৮৪ টাকার সীমা ছাড়িয়ে ৩০ থেকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, এনপিএসের মধ্যে ব্যাঙ্ক কর্মচারীদের Employee Pension এর জন্যে টাকার পরিমাণ ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করে দেওয়া হয়েছে।

বৈঠকে বসেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
আজ বুধবার ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিন ধরে পেনশন বৃদ্ধি করা নিয়ে আন্দোলন চালিয়ে আসছিলেন ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলি।
এমনকি বহুবার এই বিষয়ে ধর্মঘটের পথেও হাঁটেন ব্যাঙ্ক কর্মীরা। দেরিতে হলেও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াতে খুশি ব্যাঙ্ক কর্মচারীরা। তবে ফ্যামিলি পেনশন বাড়লেও নিজস্ব পেনশন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি মোদী সরকার।
ফলে সেই বিষয়ে এখনও পর্যন্ত ক্ষোভ রয়েছে ব্যাঙ্ক কর্মচারীদের। এই বিষয়ে একাধিকবার কেন্দ্রকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ একাংশের।

ব্যাঙ্ক কর্মীদের প্রশংসাতে নির্মলা
তবে আশা খুব শীঘ্র হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এছাড়াও আরও বেশ কয়েকটি দাবি রয়েছে ব্যাঙ্ক কর্মীদের। সেই বিষয়টিও এদিন তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, করোনা মহামারীতে যখন বিপর্যস্ত গটা দেশ সেই সময় ব্যাঙ্ক কর্মচারীরা যেভাবে কাজ করেছেন তা ভোলার নয়। আর সেই সরকার তাঁদের প্রশংসা করছে বলেও দাবি নির্মলার।

বিভিন্ন যোজনা তৈরির নির্দেশ
শুধু তাই নয়, একাধিক বিষয়ে এদিন ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বৈঠকে export traders এর বিষয়টি উঠে আসে। এই বৈঠকে Fintech sector কে ব্যাংকিং সাপোর্ট দেওয়ার কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
তিনি বলেন, এমন কিছু সেক্টর রয়েছে সেখানে ব্যাঙ্কের পুঁজির প্রয়োজন রয়েছে। সে বিষয়টিতে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়। অন্যদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলির জন্যে যাতে বিশেষ যোজনা বা সুবিধা নিয়ে আসা যায় সেই বিষয়ে মন্ত্রকের তরফে অনুরোধ জানানো হয়।
রাজ্যভিত্তিক পরিকল্পনা করার কথা বলা হয়, যেখানে এক্সপোর্ট সহ অন্যান্য ক্ষেত্রেও সাধারণ মানুষের সুবিধা হয়। লোন সহ অন্যান্য বিষয়টির উপরেও খেয়াল রাখার কথা বৈঠকে জানিয়েছেন নির্মলা।












Click it and Unblock the Notifications