Royal Enfield Hunter 450: ঘুরে যাবে খেলা! রয়্যাল এনফিল্ডের সস্তার বাইকে এবার বড় ইঞ্জিন

Royal Enfield Hunter 450: তরুণ প্রজন্মের মধ্যে দিনে দিনে বাড়ছে Royal Enfield এর চাহিদা! ইতিমধ্যে ভারতের অটো বাজারে ধামাকা ফেলে দিয়েছে Royal Enfield Hunter 350। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আরও বড় ইঞ্জিনের সঙ্গে নতুন একটি ভেরিয়েন্ট লঞ্চের পথে রয়্যাল এনফিল্ড।

যদিও নয়া মডেলের টেস্টিং গত বছর থেকে হচ্ছে। সম্প্রতি ফের টেস্টিংয়ের সময় বাইকটিকে (Royal Enfield Hunter 450) দেখা গিয়েছে। যা খবর, Royal Enfield Hunter-এখন 450cc এর ইঞ্জিনে পাওয়া যাবে। এই মডেলের বিষয়ে একনজরে যাবতীয় তথ্য-

Royal Enfield Hunter 450

  • Royal Enfield Hunter 450: ইঞ্জিন এবং পাওয়ার

নতুন Hunter 450cc -তে সিঙ্গল সিলিন্ডার লিকিউড-কুল্ড ইঞ্জিন দেওয়া হতে পারে। যা কিনা 40 bhp এর পাওয়ার দিতে পারে। অ্যাসিস্ট ক্লাচের সঙ্গে 6- স্পিড ট্রান্সমিশন যুক্ত রয়েছে। বাইকটির কার্ব ওজন 180 থেকে 190 কেজি পর্যন্ত হতে পারে। শুধু পাওয়ারফুল হবে তা নয়, নতুন Royal Enfield Hunter 450 -এ আরামদায়ক যাত্রা হবে। যে কোনও পরিবেশে দ্য বেস্ট অপশন হবে রয়্যাল এনফিল্ড'এর নয়া এই বাইক। এমনকি সমতল কিংবা পাহাড়ে চালানোর জন্যেও বেস্ট হতে পারে।

  • Royal Enfield Hunter 450: ফিচার

Royal Enfield Hunter 450 এর বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি। এমনকি নামের বিষয়েও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, 17 ইঞ্চির হুইল পাওয়া যেতে পারে। এছাড়াও এটিতে TFT রঙিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টারও পাওয়া যাবে। যেখানে অনেক ধরনের তথ্য পাওয়া যাবে। সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে Royal Enfield দেখছে বলে খবর। যেমন অ্যান্টি লোক ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে ডুয়েল ডিক্স ব্রেক অপশন দেওয়া হয়েছে।

এছাড়া এয়ার ক্লিনার-পেপার এলিমেন্ট, অ্যাসিস্ট ক্লাচ এবং সেমি-ডিজিটাল ট্রিপল নেভিগেশন সিস্টেমের মতো একাধিক নয়া ফিচার বাইকটিতে পাওয়া যাবে। এমনটাই প্রকাশিত খবরে দাবি ক রা হয়েছে।

  • Royal Enfield Hunter 450: দাম ?

প্রকাশিত খবর অনুযায়ী, Royal Enfield এর নয়া ভেরিয়েন্টের দাম প্রায় 2.6 লাখ টাকার কাছে হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+