বড় পরিবর্তন স্বাস্থ্য বিমার নিয়মে! বয়স্করাও এখন থেকে নতুন পলিসি নিতে পারবেন
এখন থেকে পয়ষট্টি বছরের বেশি বয়সীরাও স্বাস্থ্য বিমা নিতে পারবেন। বলা ভাল এবার থেকে বয়স্কদেরও স্বাস্থ্য বিমার অন্তর্ভুক্ত করা যাবে। বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই এব্যাপারে নিয়মে বড় পরিবর্তন করেছে। স্বাস্থ্য বিমা পলিসি কেনার ৬৫ বছরের সীমা সরিয়ে নিয়েছে তারা।
সংবাদ সংস্থা পিটিআই-এ প্রকাশিত খবর অনুযায়ী আইআরডিএআই স্বাস্থ্য বিমার সর্বোচ্চ বয়সের সীমা তুলে দেওয়া ছাড়াও স্বাস্থ্য বিমাকে অন্তর্ভুক্তিমূলক ও অ্যাক্সেসযোগ্য করতে পদক্ষেপ নিয়েছে। যা অপ্রত্যাশিত চিকিৎসা খরচ কমাতে সাহায্য করবে।

নতুন নিয়ম কার্যকর করে থেকে
নতুন নিয়ম কার্যকর করার সময়সীমা রাখা হয়েছে পয়লা এপ্রিল ২০২৪। ফল এখন যে কোনও বয়সের ব্যক্তি নতুন স্বাস্থ্য বিমা পলিসি কিনতে পারবেন।
আইআরডিএআই-এর নির্দেশ
আইআরডিএআই তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, সব বিমা সংস্থাকে নিশ্চিত করতে হবে, তাদের কাছে সব বয়সের মানুষের জন্য বিমা রয়েছে। নিয়ন্ত্রক সংস্থা প্রবীণ নাগরিকদের জন্য উপযোগী বিমা পলিসি আনতে এবং তাদের দাবি ও অভিযোগের মোকাবিলা করতে আলাদা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে।
কমেছে ওয়েটিং পিরিয়ড
আইআরডিএআই বিমা সংস্থাগুলিকে যে কোনও ধরনের চিকিৎসার শর্তযুক্ত ব্যক্তিদের স্বাস্থ্য বিমা পলিসি দেওয়ার নির্দেশ দিয়েছে। সেখানে ক্যানসার, হৃদরোগ, এইডসের মতো রোগে আক্রান্ত ব্যক্তিদের পলিসির বন্দোবস্ত করতেও নির্দেশ দিয়েছে। এছাড়াও স্বাস্থ্য বিমার ওয়েটিং পিরিয়ড ৪৮ মাস থেকে কমিয়ে ৩৬ মাস করেছে।
বিমা নিয়ন্ত্রক সংস্থার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আয়ুষ চিকিৎসায় কভারেজের কোনও সীমা নেই। তবে আয়ুর্বেদ, যোগ, প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি এবং হোমিওপ্যাথির তমো চিকিৎসা পদ্ধতিতে কোনও সীমা ছাড়াই বিমাকৃত অর্থ কভার করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবীণ নাগরিক হোন কিংবা শিশু যে কোনও বয়সের জন্য জন্য বিশেষ বিমান ব্যবস্থা করতে পারবে বিমা সংস্থাগুলি।












Click it and Unblock the Notifications