এবার ইপিএফও-এর নিয়মে এল বড় বদল, তুলতে পারবেন ৫ লাখ টাকা! পড়ুন বিস্তারিত
শীঘ্রই সুখবর আসতে পারে প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগকারীদের জন্য। ভারতের ৭.৫ কোটিরও বেশি প্রভিডেন্ট ফান্ড সদস্যদের সুবিধা দিতে চলেছে ইপিএফও(EPFO) একটি যুগান্তকারী সিদ্ধান্ত। মূলত, স্বয়ংক্রিয় অনুমোদনের জন্য আগাম ক্লেমের (Auto Settlement of Advanced Claims) অঙ্ক বর্তমান ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার পরিকল্পনা করছে ইপিএফও।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সুমিতা দাওরা গত সপ্তাহে অনুষ্ঠিত কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের (CBT) কার্যনির্বাহী কমিটির (EC) ১১৩তম সভায় টাকা তোলার সীমা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছেন বলে জানা গিয়েছে। এই সুবিধা পেলে বিশেষ প্রয়োজনে খুব সহজেই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে গচ্ছিত আমানত থেকে টাকা তুলতে পারবেন কর্মীরা।

রিপোর্ট অনুসারে, ২৮শে মার্চ শ্রীনগরে অনুষ্ঠিত সভায় ইপিএফও-এর কমিশনার রমেশ কৃষ্ণমূর্তিও উপস্থিত ছিলেন। এই সুপারিশ কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের অনুমোদনের পরে ইপিএফও সদস্যরা এএসএসির মাধ্যমে ৫ লক্ষ পর্যন্ত তাদের ভবিষ্য তহবিল (PF) ক্লেম করতে পারবেন।
কী এই অটো ইপিএফও ক্লেম?
অটো ইপিএফও ক্লেম (Auto EPFO Claim) হল এমন একটি ব্যবস্থা, যেখানে কর্মী ভবিষ্যনিধি সংস্থার (EPFO) মাধ্যমে চিকিৎসা, শিক্ষা, বিবাহ এবং আবাসনের মতো জরুরি প্রয়োজনে দ্রুত এবং স্বয়ংক্রিয়ভাবে টাকা তোলার সুযোগ পান। যা আগে ৫০,০০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এখন তা ১ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে।
আবেদনের তিনদিনের মধ্যে আগাম ক্লেমের অটো সেটলমেন্ট অনুমোদিত হয়। ইপিএফওর ক্লেমের ৯৫ শতাংশই এখন স্বয়ংক্রিয় করা হয়েছে। চলতি অর্থবছরের ৬ মার্চ পর্যন্ত ২.১৬ কোটি অটো ক্লেম সেটলমেন্ট করেছে ইপিএফও।
সূত্র মারফৎ আরও জানা গিয়েছে, পিএফ উত্তোলনের বৈধতা আনুষ্ঠানিকতাও আগের ২৭ শতাংশের তুলনায় ১৮ শতাংশে কমিয়ে আনা হয়েছে এবং গত সপ্তাহের সভায় এটি আরও ৬ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিভাবে অটো ক্লেম করা যায়?
প্রথমে কর্মীদের ইপিএফওর সদস্য পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন করার পর, তা স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করা হয় এবং টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়।
পিএফ উত্তোলন প্রক্রিয়াকে আরও সহজ করতে ইপিএফও যাচাইয়ের ধাপগুলি ২৭ থেকে কমিয়ে ১৮-তে নিয়ে আসা হয়েছে। তবে পরিকল্পনা রয়েছে তা আরও কমিয়ে মাত্র ৬ ধাপে নিয়ে আসার। এটি মূলত অটো সেটলমেন্ট ব্যবস্থা একটি উন্নত তথ্যপ্রযুক্তি (আইটি) সিস্টেম দ্বারা পরিচালিত হয়।
যে সমস্ত দাবিতে কেওয়াইসির বিবরণ, যোগ্যতা এবং ব্যাঙ্ক যাচাই সম্পন্ন থাকে, সেগুলি স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করা হয়। ফলে, দাবি নিষ্পত্তির সময় ১০ দিন থেকে কমে ৩-৪ দিনে নেমে এসেছে। যা সদস্যদের জরুরি আর্থিক প্রয়োজনে সহায়তা করছে বলেই মনে করা হচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications