Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জিও গ্রাহকদের জন্য বড় ঘোষণা! এক লাফে ট্যারিফ বাড়ছে ২৫ শতাংশ

রিলায়েন্সের জিও নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য দু:সংবাদ। কারণ, এবার মাশুল বাড়ার প্রভূত সম্ভাবনা রয়েছে৷ তাও আবার এক - দুই শতাংশ নয়৷ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়ানোর কথা জানানো হয়েছে। কতটা মহার্ঘ্য হচ্ছে জিও নেটওয়ার্ক?

জিও মোবাইল পরিষেবায় মাশুল বাড়তে পারে৷ এই গুঞ্জন বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল৷ এবার সেই সম্ভাবনাই সত্য হল। আজ বৃহস্পতিবার জিওর তরফে এই বড় ঘোষণা করা হল।

JIO

রিলায়েন্স জিওর তরফে ট্যারিফ প্ল্যানের কথা এদিন ঘোষণা করা হয়েছে। এখন যে প্ল্যান চলছে, তার থেকে ২৫ শতাংশ পর্যন্ত ট্যারিফ চার্জ বাড়তে পারে। সেই কথা জানা গিয়েছে। এর ফলে সাধারণ মধ্যবিত্তদের কতটা পকেটে চাপ পড়বে? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

রিলায়েন্স ফাইভ জি আনলিমিটেড পরিষেবা দেওয়া হচ্ছে। আগামী ৩ জুলাই থেকে এই ফাইভ জি পরিষেবা বাজারে আরও ভালো ভাবে পাওয়া যাবে। এই কথাও এদিন জানানো হয়েছে। এক্ষেত্রে জিও ট্যারিফের বৃদ্ধির তালিকাও জানানো হয়েছে।

মাসের ২৮ দিনের জন্য এখন একাধিক প্ল্যান আছে। প্রতিদিন ২ জিবি করে খরচের জন্য ২৮ দিনে এখন খরচ করতে হয় ২৯৯ টাকা। এরপর থেকে এই প্ল্যানের জন্য ৩৪৯ টাকা খরচ করতে হবে। দৈনিক দেড় জিবির জন্য ২৮ দিনে ২৩৯ টাকা খরচ করতে হয়। আগামী দিনে সেই পরিষেবা পেতে ২৯৯ টাকা খরচ করতে হবে।

৫৬ দিনের প্রতিদিন দেড় জিবির প্ল্যানের জন্য খরচ করতে হয় ৪৭৯ টাকা। সেই প্ল্যানের জন্য আগামী দিন ৫৭৯ টাকা খরচ করতে হবে। ৫৬ দিনের প্ল্যানে দৈনিক ২ জিবির জন্য দিতে হয় ৫৩৩ টাকা। আগামী দিনে এক লাফে ৬২৯ টাকা দিতে হবে এই প্ল্যানে।

দৈনিক দেড় জিবির জন্য ৮৪ দিনের প্ল্যানে খরচ হয় ৬৬৬ টাকা। সেই টাকায় এবার বেড়ে দাঁড়াবে ৭৯৯। অর্থাৎ ১৩৩ টাকা বাড়বে এক মাসে। ৮৪ দিনে ২ জিবির জন্য এখন দিতে হয় ৭১৯ টাকা। ৩ জুলাইয়ের পর দিতে হবে ৮৫৯ টাকা। দৈনিক ৩ জিবিতে এখন খরচ হয় ৯৯৯ টাকা। আগামী মাসে এই প্ল্যানে এক ধাক্কা বেড়ে গেল। অর্থাৎ ৮৪ দিনের জন্য ১০৯৯ টাকা দিতে হবে।

এক বছরের জন্য দৈনিক আড়াই জিবির প্ল্যানে ২৯৯৯ টাকা এখন খরচ করতে হয়। আগামী ৩ তারিখ থেকে ৩৫৯৯ টাকা খরচ করতে হবে৷ টপ আপ প্ল্যানের ক্ষেত্রেও মাশুল বাড়ছে। ৬ জিবির জন্য এখন দিতে হয় ৬১ টাকা। আগামী দিনে ৬৯ টাকা দিতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+