Free Petrol Offer: ৭৫ টাকার পেট্রোল একেবারে ফ্রি'তেই ভরে দিচ্ছে এই সংস্থা! বিশ্বাস না হলে নিজেই দেখুন
Free Petrol Offer: আকাশছোঁয়া পেট্রোলের দাম! ইতিমধ্যে কলকাতা সহ দেশের একাধিক মেট্রো শহরেই ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পেট্রোলের দাম। যা কিনতে একেবারে হাত পুড়ছে আম আদমির। এই অবস্থায় দারুন অফার দিচ্ছে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম (Bharat Petroleum Corporation Ltd (BPCL)। যদি আপনি টু-হুইলার চালান তাহলে ৭৫ টাকার পেট্রোল একেবারে ফ্রি'তে পাবেন।
অবাক লাগছে শুনতে! হ্যাঁ...এটাই সবথেকে বড় সত্যি। দেশের সমস্ত Bharat Petroleum Corporation Ltd অর্থাৎ BPCL এর পেট্রোল পাম্পে দারুণ এই অফার (Free Petrol Offer) পাওয়া যাবে। তবে তা মিলবে একেবারে সীমিত সময়ের জন্য। টিভি ৯ ভারতবর্ষে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্তই এই অফার পাওয়া যাবে। কিন্তু কীভাবে মিলবে এই অফার?

সে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারত পেট্রোলিয়াম (BPCL), তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই অফারটি (Free Petrol Offer) দিয়েছে। যা আগামী ২৮ ফেব্রুয়ারি 2025 পর্যন্ত চলবে। এই অফার পেতে হলে অবশ্যই ১৮ বছর কিংবা তার বেশি হতে হবে। তবে সংস্থার কর্মচারি, ডিলার, ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে সংস্থার সঙ্গে যোগ রয়েছে এমন কেউই এই অফার নিতে পারবেন না।
Free Petrol Offer: ৭৫ টাকার ফ্রি পেট্রোল কীভাবে মিলবে?
- ভারত পেট্রোলিয়াম (Bharat Petroleum Corporation Ltd) এর অফার পেতে গেলে প্রথমে মোবাইল নম্বর রেজিস্টার করতে হবে। সেক্ষেত্রে ১০০০ টাকার ক্যাশব্যাক পর্যন্ত আপনি পেতে পারেন। বাকি আর কী করতে হবে জানেন?
- গ্রাহকদের ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্প থেকে পেট্রোলের সঙ্গে কমপক্ষে একটি প্যাক MAK 4T ইঞ্জিন তেল কিনতে হবে।
- এই ইঞ্জিন ওয়েল কেনার সঙ্গে সঙ্গে ৭৫ টাকার ফ্রি পেট্রোল আপনি পেয়ে যাবেন।
- মনে করলে MAK 4T ইঞ্জিন ওয়েল ভারত পেট্রোল পাম্পে ফ্রিতেই ভরতে পারেন। এই বোতলে একটি কিউআর কোড স্ক্যান রয়েছে।
- ওই কোড আপনি কিংবা পেট্রোল পাম্পের কর্মী স্ক্যান করবেন। সঙ্গে সঙ্গেও ১০০০ টাকার ক্যাশব্যাক পর্যন্ত পেয়ে যেতে পারেন।
- সংস্থার দাবি রেজিস্টার করা এক মোবাইল নম্বর থেকে একবারই অফার নিতে পারবেন।
- ভারত পেট্রোলিয়াম ভবিষ্যতে আরও অফার সম্পর্কে তথ্য পাঠাতে আপনার নম্বর ব্যবহার করতে পারে
এই বিষয়ে আরও জানতে Bharat Petroleum Corporation এর অফিশিয়াল ওয়েবসাইটে (Free Petrol Offer) গিয়ে আরও জানুন অফারের বিষয়ে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications