Bharat NCAP: নতুন মূল্যায়ন কর্মসূচি! গাড়ি নিরাপত্তায় পঞ্চম দেশ ভারত: নিতিন গডকরি
মঙ্গলবার থেকে ভারতে নতুন গাড়ি মূল্যায়ন কর্মসূচি চালু করা হয়েছে। এদিন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচি চালু করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকরি। এই প্রোগ্রামের অধীনে ভারতে তৈরি ও বিক্রি করা গাড়িগুলিকর ক্রাশ পরীক্ষা করা হবে এবং নিরাপত্তার রেটিং দেওয়া হবে। যাত্রীদের নিরাপত্তা আরও উন্নত করতেই এই ব্যবস্থা।
এতদিন পর্যন্ত দেশে তৈরি ও বিক্রি করা যানবাহনগুলিতে বিদেশি গ্লোবাল এনসিএপি এজেন্সির সুরক্ষা রেটিং দেওয়া হত। পরীক্ষা করা সংস্থাগুলি নিজেই যানবাহন বিদেশে নিয়ে গিয়ে সেই পরীক্ষা করত। এবার ভারতেই নিজেস্ব গাড়ি মূল্যয়ন কর্মসূচি চালু করা হয়েছে। যার অধীনে গাড়ির ওপরে দেশীয় রেটিং দেখা যাবে।

কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গড়করি এদিন দিল্লিতে একটি ইভেন্ট চলাকালীন ভারত এনসিএপির নতুন লোগো ও স্টিকার সামনে এনেছেন। তিনি বলেন, এই দিনটি দেশের অটোমোবাইল শিল্প এহবং সমগ্র সমাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তিনি আরও বলেন, এদিন আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম চালু করা হচ্ছে।
এপ্রসঙ্গে বলে রাখা ভাল, ভারত নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম একটি ক্র্যাশ টেস্ট মূল্যায়ন প্রোগ্রাম। যা ক্র্যাশ পরীক্ষার পরে তাদের পারফরমেন্সের ভিত্তিতে যানবাহনকে তারা ০ থেকে ৫ রেটিং দিয়ে থাকে।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, সড়ক পরিবহণমন্ত্রক দেশে গাড়ির ক্র্যাশ টেস্টিং এবং সেফটি রেটিং দেওয়ার প্যারামিটার ঠিক করেছে। যানবাহন নির্মাতা সংস্থাগুলি পরীক্ষার ভিত্তিতে তাদের যানবাহনকে নিরাপত্তা রেটিং দেবে, যা গাড়ির ক্রেতাদের জন্য গাড়ি বেছে নেওয়ার কাজ সহজ হবে।
সাধারণভাবে এদেশে তৈরি কিংবা আমদানি করা ৩.৫ টনের কম ওজনের এম ওয়ান ক্যাটেগরির অনুমোদিত গাড়ির ক্ষেত্রে মূল্যায়ন কর্মসূচি প্রযোজ্য হবে। ওই এমওয়ান ক্যাটেগরির গাড়ি যাত্রী পরিবহণে ব্যবহার করা হয়ে থাকে। যেখানে চালকের আসন ছাড়াও সর্বোচ্চ ৪ টি আসন থাকে।












Click it and Unblock the Notifications