Bharat Dal: ২০২৪-এর নির্বাচনের আগে মোদী সরকারের হাতিয়ার 'ভারত ডাল'! ভোক্তাদের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ
Bharat Dal: ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিতে উদ্বেগ সাধারণ মানুষের মধ্যে। একদিকে যেমন সবজির দাম বৃদ্ধি, অন্যদিকে ডালের দাম বৃদ্ধিও ক্রমবর্ধমান। পরিস্থিতির মোকাবিলা করতে এবং ভোক্তাদের স্বস্তি দিতে সরকারের হাতিয়ার ভারত ডাল। লক্ষ্য হল অড়হর এবং মুগডালের ডাম নিয়ন্ত্রণ করা। পাশাপাশি ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে ডাল পৌঁছে দেওয়া।
সরকারি তরফে পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে কম দামে টম্যাটো বিক্রির সফল মডেল অনুসরণ করে তা ডাল পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে চানা ডাল (Bharat Dal) দেশ জুড়ে ব্যাপকভাবে খাওয়া হয়, তা প্রতি কেজি ৬০ টাকা ভর্তুকি হারে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

সাশ্রয়ী মূল্যের এই ডাল পাওয়া যাবে দেশব্যাপী NAFED-এর ৭০৩ টি স্টোরে। এছাড়াও NCCF, সেন্ট্রাল স্টোর এহং মাদার ডেয়ারি ও সুফলের খুচরো দোকানগুলিতে তা পাওয়া যাবে। উল্লেখ করা প্রয়োজন চানা ডাল এই মুহূর্তে খুচরো বিক্রি হচ্ছে কেজি পিছু ৭০ থেকে ৮০ টাকা দামে।
সোমবার ভর্তুকি যুক্ত চানা ডালের বিতরণ শুরু হয়েছে। কেন্দ্রের খাদ্য ও ভোক্তা বিষয়কমন্ত্রী পীযূষ গোয়াল যার উদ্বোধন করেন। গ্রাহকদের কাছে সুযোগ রয়েছে প্রতি কেজি ৬০ টাকা হারে, কিংবা ৫০০ গ্রাম ৩০ টাকা হারে কেনার। এই সব ডাল বিক্রি করা হচ্ছে ভারত ডাল (Bharat Dal) ব্র্যান্ডের অধীনে।
আমরা সকলেই জানি চানা ডাল বলে যা বিক্রি করা হয়, তা ছোলা থেকে পাওয়া যায়। বাংলায় যা ছোলার ডাল নামেই পরিচিত। এই ডাল খাবারের বড় উপাদান না হলেও, বিভিন্ন খাবারে এর ব্যবহার অপরিহার্য।
কেন্দ্রীয় সরকার সাধারণভাবে রাজ্য সরকারগুলিকে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে ছোলার ডাল (Bharat Dal) সরবরাহ করছে। এর মধ্যে রয়েছে পুলিশ ও জেলে সরকারি সরবরাহ। পাশাপাশি রেশন দোকানবের মাধ্যমেও তা বিতরণ করা হয়।

সরকারের বর্তমান পদক্ষেপের (Bharat Dal) লক্ষ্য হল, ছোলার ডালকে সাধারণের মধ্যে আরও সহজলভ্য করে তোলা। পাশাপাশি ডালের দামে ক্রমবর্ধমান বৃদ্ধি বাধা দেওয়া এবং গৃহস্থলীর বাজেটের ওপরে মূল্যস্ফীতির প্রভাব কমানো।
সাম্প্রতিক সময়ে অড়হর, মুগ ডালের জাম উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি তথ্য অনুসারে গত বছরের এই সময়ের তুলনায় এই বছরে বৃদ্ধির পরিমাণ প্রায় ৩২ শতাংশ। এক বছর আগে যা ছিল ১০৩.০৩ টাকা প্রতি কেজি তা এখন পৌঁছে গিয়েছে ১৩৬.২৯ টাকা প্রতি কেজি।












Click it and Unblock the Notifications