ইপিএফের সুদের ওপর কর নিয়ে সতর্ক থাকুন! কাদের কর কাটা হয়, কীভাবে হিসেব হয়, একনজরে
ইপিএফে যে সুদ পেয়েছেন, তা করযোগ্য। বিষয়টি নিয়ে হতবাক কিংবা বিভ্রান্ত হওয়ার আগে এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিনা তা প্রথমে বুঝে নিতে হবে। যদি কোনও ব্যক্তির ভবিষ্যনিধি তহবিলে বেশি বিনিয়োগ করেন, তাহলে তার ইপিএফ সুদ করযোগ্য হয়।
বিষয়টি থেকেই প্রমাণ হয়ে যায় বেশিরভাগ ইপিএফ গ্রাহকদের ভবিষ্যনিধি তহবিলে কোনও কর দিতে হয় না। তাহলে ইপিএফ সুদের ওপরে কেন এই কর?

নিয়মে পরিবর্তন
সরকার ইপিএফ কর নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন করেছে। ইপিএফের যেসব গ্রাহক আর্থিক বছরে আড়াই লক্ষ টাকার বেশি বিনিয়োগ করেন, তাঁদের জন্য ইপিএফ সুদ করযোগ্য। যা উৎস থেকেই কেটে নেওয়া হয়।
২০২১-এর আগে পর্যন্ত ইপিএফে সুদ সম্পূর্ণ কর মুক্ত ছিল। তারপরেই এই নিয়মে পরিবর্তন হয়েছে। যাঁরা বেশি আয় করেন, তাঁরা ইপিএফের বেশি সুদের ওপর কর দিতে পারেন, এই ধারণা থেকেই এই কর আরোপ করা হয়েছে। আইটিআর ফাইলিংয়ের সময় কর কাটার বিষয়টি প্রতিফলিত হয়।
কীভাবে হিসেব
সেই কারণে যেসব গ্রাহক ইপিএফে আড়াই লক্ষ টাকার বেশি বিনিয়োগ করেন, আয়কর বিভাগ তাদের সঙ্গে একটি আলাদা আচরণ করে থাকে। ইপিএফে আড়াই লক্ষ টাকা বিনিয়োগ পর্যন্ত করমুক্ত থাকলেও, পরিমাণ তার বেশি হলেই অর্জিত সুদের ওপরে কর চাপানো হয়।
একবছরে যদি কেউ ইপিএফে ছয় লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আড়াই লক্ষ টাকার ওপর সুদ করমুক্ত। বাকি সাড়ে তিন লক্ষ টাকার ওপরে সুদ করযুক্ত।
ইপিএফ থেকে পাওয়া সুদ সামগ্রিক আয়ের সঙ্গে যোগ করা হয়। সেই কর্মী যে আয়কর স্ল্যাবের অধীনে পড়েন, সেই অনুযায়ী কর কেটে নেওয়া হয়।
শতাংশের নিরিখে হিসেব
ধরে নেওয়া যাক কেউ বছরে ইপিএফে ছয় লক্ষ টাকা রাখেন। বর্তমানে সুদের হার ৮.২৫ শতাংশ। সেই ক্ষেত্রে ছয় লক্ষ টাকার ওপরে সুদ ( (৬,০০,০০০x ৮.২৫%) ৪৯৫০০ টাকা। এর মধ্যে আড়াই লক্ষ টাকার সুদ কর মুক্ত অর্থাৎ (২,৫০,০০০x ৮.২৫%) ২০৬২৫ টাকা করমুক্ত। বাকি ৩৫০,০০০ টাকার ওপরে সুদ অর্থাৎ (৩,৫০,০০০x ৮.২৫%) ২৮,৮৭৫ টাকা করযোগ্য অর্থাৎ তা আয়ের সঙ্গে যুক্ত হয়।
কাউকে কাউকে ইপিএফের সুদের ওপরে কর নিয়ে চিন্তা করতে হলেও বেশিরভাগ গ্রাহকেই এব্যাপারে চিন্তা করতে হয় না। এটি সবার আইটিআর ফাইলিং-এ প্রতিফলিত হয়।












Click it and Unblock the Notifications