Best Selling bike-Scooter: তিনলাখেরও বেশি মানুষ কিনেছে এই সস্তার বাইক! ফেল Shine কিংবা Activa-ও

Best Selling bike-Scooter: বিক্রির নিরিখে কোন সংস্থার বাইক এগিয়ে আর কে বা প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়ছে? প্রকাশ্যে এল সেই তালিকা। তবে এবারও সস্তার বাইকের দিকেই গ্রাহকদের নজর অনেক বেশি। উৎসবের মরেশুম চলছে। বিক্রি বাড়াতে একাধিক সংস্থা বিভিন্ন ধরনের অফার-ডিসকাউন্ট দিচ্ছে।

ফলে বিক্রি আরও বাড়বে বলে মত করা হচ্ছে। বিশেষ করে সামনেই ধনতেরস! এই সময় কিছু কেনা শুভ বলে মনে করা হয়। ফলে সেদিন টু-হুইলার আরও বিক্রি হতে পারে। তবে গত মাস অর্থাৎ সেপ্টেম্বরে হিরো'স স্প্লেন্ডার প্লাস (Hero Splendor) আবারও সেরা বিক্রি হওয়া বাইক এবং স্কুটারগুলির তালিকায় জায়গা করে নিয়েছে।

Hero Splendor

  • Best Selling bike-Scooter: ব্যাপক বিক্রি হয়েছে

গত মাস অর্থাৎ সেপ্টেম্বরে হিরো'স স্প্লেন্ডার প্লাস (Hero Splendor) এর দারুণ বিক্রি হয়েছে। প্রকাশ্যে আসা তালিকা অনুযায়ী, 3,75,886 ইউনিট বিক্রি হয়। আর এরপরেই সবথেকে বেশি বিক্রিত বাইকের তকমা পেয়েছে হিরোর এই সস্তার বাইক। Splendor এর মার্কেট শেয়ার 25.86% রয়েছে। যেখানে চলতি বছরের আগস্ট মাসে স্প্লেন্ডারের ৩,০২,৯৩৪ ইউনিট বিক্রি হয়েছে।

দ্বিতীয় নম্বরে আছে Honda Activa। গত মাস অর্থাৎ সেপ্টেম্বরে 2,62,316 ইউনিট বাইক বিক্রি হয়েছে। বিক্রির নিরিখে থার্ড পজিশনে রয়েছে হোন্ডা সাইন।

  • Best Selling bike-Scooter: Splendor এর দাম এবং ফিচার

Hero Splendor Plus এর এক্স শোরুম প্রাইস মাত্র 76 হাজার টাকা। এই বাইকে সবথেকে শক্তিশালী 100cc এর ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 7.9 bhp পাওয়ার এবং 8.05Nm টর্ক জেনারেট করতে পারে। এই বাইকে 4 স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। এই বাইকটি এক লিটার তেলে ৭৩ কিমি পর্যন্ত ছুটবে। ফলে দারুণ মাইলেজ রয়েছে এতে। তবে সময়ের সঙ্গে Hero Splendor Plus একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করেছে।

  • Best Selling bike-Scooter: একাধিক ফিচার রয়েছে

দাম কম হলেও Splendor Plus এ একাধিক ফিচার আছে। যেমন এতে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হয়েছে। যা কিনা আপনাকে রিয়েল টাইম মাইলেজ দেবে। এছাড়াও ব্লু-টুথ, ফোন ধরতে বিশেষ ফিচার, SMS এবং ব্যাটারি সংক্রান্ত অ্যালার্ট পাওয়া যাবে ফোনে। এখানেই শেষ নয়, এই বাইকে USB পোর্ট দেওয়া। যাতে ফোন চার্জ করা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+