Best Selling 350cc Bikes: Royal Enfield Classic-350 কেনার লম্বা লাইন! গত ৩০ দিনে জানেন কত বিক্রি হয়েছে?
Best Selling 350cc Bikes: ভারতের মাটিতে প্রিমিয়াম বাইকের চাহিদা ক্রমশ বাড়ছে! বিশেষ করে নতুন প্রজন্মের কাছে 350cc বাইকের ক্রেজ ক্রমশ বাড়ছে। এক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে Royal Enfield -এর। তথ্য বলছে দেশের বাজারে 350cc থেকে 450cc ইঞ্জিনের বাইকের চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। চলতি বছরের অক্টবোর মাস জুড়ে Royal Enfield ভারতের টু-হুইলার মার্কেট একেবারে রাজ করেছে।
যে পাঁচটি বাইক সর্বাধিক বিক্রি (Best Selling 350cc Bikes) হয়েছে এর মধ্যে চারটি Royal Enfield -এর রয়েছে বলে জানা গিয়েছে। অক্টোবর মাসজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পাঁচটি বাইক কোনগুলি জানেন? সেই তথ্যই রইল এই প্রতিবেদনে-

- Royal Enfield Classic-350 প্রথম পছন্দ
বেস্ট সেলিং বাইকের মধ্যে সবার আগে রয়েছে Royal Enfield Classic-350। এই বছর এই বাইক মোট ৩৮ হাজার ২৯৭ ইউনিট বিক্রি (Best Selling 350cc Bikes) হয়েছে। গত বছর এই সময়ে (October 2023) সংস্থা Royal Enfield Classic-350 বিক্রি করেছিল ৩১ হাজার ৮৯৭ ইউনিট। চলতি বছরে প্রায় ২০ শতাংশ বিক্রি বৃদ্ধি হয়েছে। বিক্রির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে Royal Enfield Bullet। অক্টোবরে ২২ হাজার ৪৯১ ইউনিট এই বাইক বিক্রি হয়েছে।
বিক্রির নিরিখে থার্ড পজিশনে আছে royal enfield hunter 350। উৎসবের মরশুমে এই বাইক বিক্রি হয়েছে ১৭ হাজার ৭৩২ ইউনিট। চতুর্থ নম্বরে রয়েছে royal enfield meteor 350। এই বাইকের বিক্রিও চমকে (Best Selling 350cc Bikes) দেওয়ার মতো। প্রতিবেদন অনুযায়ী ১০ হাজার ১৪১ ইউনিট বিক্রি হয়েছে এটি। বিক্রির নিরিখে পঞ্চম স্থানে চলে এসেছে Jawa Yezdi। ৪ হাজার ১৮০ ইউনিট বিক্রি হয়েছে এই বাইক।
- Royal Enfield Classic 350: ইঞ্জিন-পাওয়ার
Royal Enfield Classic 350 -তে 349 cc এর সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন (Best Selling 350cc Bikes) দেওয়া হয়েছে। যা কিনা 20.2 bhp পাওয়ার এবং 27Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। ৫ স্পিড গিয়ারবক্সের সঙ্গে এই ইঞ্জিন যুক্ত রয়েছে। যে কোনও পরিবেশের জন্য সেরা এই বাইক। দীর্ঘ রাস্তায় 32 kmpl পর্যন্ত মাইলেজ দেয় এই বাইক। Royal Enfield Classic 350 এর ছয়টি ভেরিয়েন্ট আছে। শুধু তাই নয়, একেবারে ছয়টি আকর্ষণীয় রঙে এই বাইক কেনার সুযোগ আছে।
- Royal Enfield Classic 350: দাম
Royal Enfield Classic 350 এর দাম মোটামুটি বাইকপ্রেমীদের কাছে বাজেট ফ্রেন্ডলি। এক্স শোরুম প্রাইস 1.93 লাখ টাকা। সবথেকে বড় বিষয় এই বাইকে ১৩ লিটারের বড় ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। ফলে দীর্ঘ রাস্তায় জ্বালানির সমস্যায় পড়তে হবে না। এখানেই শেষ নয়, Royal Enfield Classic 350 -এ অ্যান্টি ব্রেকিং সিস্টেমের সঙ্গে অ্যালয় হুইলের সুবিধা আছে।












Click it and Unblock the Notifications