Best Scooters in India: টু-হুইলার কিনবেন? রইল ৭০ হাজারে মধ্যেই ১০ টি সেরা স্কুটারের খোঁজ

Best Scooters in India: কোথাও নবরাত্রি তো কোথাও দুর্গাপুজো! এরপর আলোর উৎসবে মেতে উঠবে দেশ। আর এই উৎসবের অনেকেই বাইক-গাড়ি কেনেন। বিক্রি বাড়াতে সংস্থাগুলিও বিভিন্ন ধরনের অফার ঘোষণা করে। এমনকি বিশেষ ডিসকাউন্ট পর্যন্ত ঘোষণা করা হয়।

আর এই সময়ে আপনিও যদি কোনও টু-হইলার কেনার পরিকল্পনা করে থাকে তাহলে আপনার জন্যে এই প্রতিবেদন। দেশের সেরা ১০টি বাইকের (Top 10 Scooters in India) খোঁজ রইল এই প্রতিবেদনে (Best Scooters in India)।

Best Scooters in India

  • Best Scooters in India: Honda Activa 6G

দেশের সবথেকে বিক্রি (Best Scooters in India) হওয়া বাইকের মধ্যে শীর্ষেই রয়েছে Honda। Activa 6G দারুণ একটি স্কুটার। দামেও কম মাইলেজেও অনেক বেশি। Honda-এর Activa 6G মডেলের এক্স-শোরুম দাম ৭৬ হাজার ২৩৪ টাকা থেকে শুরু হচ্ছে। তবে টপ মডেলের স্কুটারটির দাম হচ্ছে ৮২ হাজার ৭৩৪ টাকা (এক্স-শোরুম)।

  • Best Scooters in India: Honda Activa 125

Honda সবথেকে বেশি বিক্রিত (Best Scooters in India) বাইকগুলির মধ্যে একটি Activa 125। স্কুটার কেনার প্ল্যান থাকলে এই স্কুটারটিও কিনতে পারেন। এই স্কুটারটির দাম ৭৯ হাজার ৮০৬ টাকা শুরু হচ্ছে। বিভিন্ন ভেরিয়েন্টে এই স্কুটার পাওয়া যায়। সর্বোচ্চ 88,979 টাকা পর্যন্ত রয়েছে এই বাইকের দাম।

  • Best Scooters in India: TVS Jupiter

ভারতের সবথেকে বিক্রি হওয়া স্কুটারের মধ্যে আরও (Best Scooters in India) একটি হল TVS এর Jupiter। একেবারে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই এই বাইক। TVS এর Jupiter এর দাম (এক্স-শোরুম) ৭৩ হাজার ২৪০ টাকা থেকে শুরু হয়েছে। সর্বোচ্চ ৮৯ হাজার ১০৫ টাকা পর্যন্ত এই বাইকের দাম যেতে পারে।

  • Best Scooters in India: Honda Dio

Honda Dio স্কুটার মহিলাদের জন্যে দারুণ একটি স্কুটার। এই স্কুটারটির দাম 70,211 টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ 77,712 টাকা পর্যন্ত হয়।

  • Best Scooters in India: Suzuki Access 125

Suzuki এর Access 125 স্কুটারটিও রাইডারদের দারুণ পছন্দের। এই স্কূটারটিরও দাম ৭৯ হাজার ৮৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। বেশ কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে। টপ ভেরিয়েন্টের দাম 90,000 টাকা পর্যন্ত হবে।

  • Best Scooters in India: TVS XL100

TVS এর পপুলার মোপেড মডেল হল XL100। শহরতলী কিংবা গ্রামের দিকে এই মোপেডের ব্যাপক চাহিদা আছে। মাত্র ৪৪ হাজার ৯৯৯ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে এই মোপেড। সংস্থা বেশ কয়েকটি ভেরিয়েন্ট প্রকাশ্যে এনেছে। তা হলেও মাত্র ৫৯ হাজার ৬৯৫ টাকা (এক্স-শোরুম)-য় পাওয়া যায় এই মোপেড।

  • Best Scooters in India: 2023 Hero Xoom

Hero এর Xoom একবার ট্রাই করতে পারেন। Hero মোটোকর্পের এই স্কুটার বেশ জনপ্রিয় হয়েছে। এই স্কুটারের দাম মাত্র ৭০ হাজার ১৮৪ (এক্স-শোরুম) টাকা থেকে শুরু হবে। সর্বোচ্চ ৭৮ হাজার ৫১৭ টাকা পর্যন্ত ভেরিয়েন্টের দাম রয়েছে।

  • Best Scooters in India: Ola S1 Pro

ইলেকট্রিক বাইকের বাজারে ঝড় তোলে Ola। সংস্থার তৈরি ই-স্কুটারগুলি বেশ জনপ্রিয়। যদি পরিবহণ খরচ কমাতে চান তাহলে Ola S1 Pro স্কুটারটি তালিকার প্রথমে থাকতে পারে। তবে দাম অনেকটাই বেশি। 1.40 লাখ টাকা থেকে শুরু হচ্ছে এই বাইক। সর্বোচ্চ 1.47 লাখ পর্যন্ত মিলবে এই বাইকের টপ ভেরিয়েন্ট।

  • Best Scooters in India: Ather 450X

Ather এনার্জির সবথেকে জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার 450X। এই স্কুটারটিও কিনতে হলে আপনাকে 1.26 লাখ টাকা থেকে কিনতে হবে। অনেকগুলি ভেরিয়েন্ট আছে। টপ মডেলের দাম 1.30 লাখ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত।

  • Best Scooters in India: TVS iQube

TVS এর iQube ইলেকট্রিক বাইক প্রকাশ্যে আসার পরেই ধূম ফেলে দিয়েছে। রাইডারদের কাছে এই বাইক বেশ জনপ্রিয়। এই বাইকের এক্স শোরুম দাম 1.25 লাখ টাকা থেকে শুরু এই স্কুটারর দাম। তবে টপ ভেরিয়েন্টের দাম 1.62 লাখ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+