Best Online Business Ideas: বিনিয়োগ ছাড়াই ব্যবসা করুন! রইল এমন পাঁচ কাজের হদিশ
Best Online Business Ideas: ব্যবসা শুরু করতে চান! কিন্তু নুন্যতম বিনিয়োগ করার মতো কোনও টাকা নেই। তাহলে কীভাবে ব্যবসা করবেন? এমনই বেশ কিছু ব্যবসায়িক আইডিয়া এই প্রতিবেদনে আলোচনা করা হল।
যা করতে গেলে নুন্যতম বিনিয়োগের প্রয়োজন হবে না। অবাক হচ্ছেন! একেবারেই সত্যি। একেবারে বিনিয়োগ ছাড়াই এই ব্যবসা শুরু করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। কীভাবে? সেটাই এই প্রতিবেদনে আলোচনা করা হল বিস্তারিত ভাবে।

সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে মোটা রোজগার
চাকরি বাজারে (Best Online Business Ideas) ক্রমশ ছোট হচ্ছে! বাড়ছে চাপ। নিত্যদিন বসের চাপ কার ভালো লাগে। এই অবস্থায় ভিডিও ( Video) বানিয়ে মোটা রোজগার করতেই পারেন। Youtube এ ভিডিও বানিয়ে আপলোড করতেই পারেন। এমনকি Facebook- পেজেও ভিডিও থেকে monitize এর সুবিধা রয়েছে। ফলে নিত্যদিনের কাজকর্ম হাতে থাকা মোবাইলে তুলে রাখুন। এবং সময় করে ইন্টারনেটে থাকা একাধিক এডিট অ্যাপ ব্যবহার করে আপলোড করুন। গুগল এবং ফেসবুক থেকে যা রোজগার হবে তা গুনে শেষ করতে পারবেন না। আর এই কাজ করতে কোনও বিনিয়োগের প্রয়োজন নেই।
ফ্রিলান্সিংয়ের ব্যবসা করে মোটা অঙ্কের রোজগার
ফ্রিলান্সিংয়ে কাজের বাজার তৈরি হচ্ছে। বিভিন্ন সংস্থা নানা কাজ ফ্রিলান্সিংয়ের মাধ্যমে করিয়ে নিচ্ছে। ফলে সেই কাজ নিয়ে মোটা অঙ্কের রোজগার করতে পারবেন। আর তাও অনলাইনের ( Best Online Business Ideas) মাধ্যমে। https://www.freelancer.com/- এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে কাজ পেতে পারেন। পাশাপাশি Data Entry Business, Content Writing এর কাজের জন্যেও নির্দিষ্ট ওয়েবসাইট আছে। সেখানে লগইন করে কাজ পেতে পারেন। যেমন - https://www.fiverr.com/। পাশাপাশি SEO এর কাজ যদি করতে পারেন তাহলে ঘরে বসে যে কোনও সংস্থার হয়ে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারেন।

রিয়েল এস্টেটের কাজ
এই ব্যবসাতে ( Real Estate Business) নিজের টাকা এখনই লাগানোর প্রয়োজন নেই। দ্বিতীয় কোনও ব্যক্তির জমি, বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। ব্রোকার ফিস হিসাবে ৩০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত এর মাধ্যমে রোজগার করা সম্ভব। বর্তমানে বহু অ্যাপ এসে গিয়েছে। আর সেই সমস্ত অ্যাপের মাধ্যমে যুক্ত হয়েও খুব সহজেই রোজগার করা যেতে পারে। তাও আবার কোনও বিনিয়োগ ছাড়াই।
অ্যাফিলিয়েট মার্কেটিং
বর্তমান যুগে খুবই জনপ্রিয় হচ্ছে Affiliate Marketing। আর তা করে মোটা অঙ্কের ( Best Online Business Ideas) রোজগার করা সম্ভব। এমনকি সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত এই কাজ করে রোজগার করা যেতে পারে। এজন্যে বিনিয়োগের কোনও প্রয়োজন হবে না। যে কোনও বড় ওয়েবসাইটের সঙ্গে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত হতে পারে। প্রোডাক্টকে আরও ভালোভাবে ছড়িয়ে দেওয়াই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বড় ভূমিকা রয়েছে। এক্ষেত্রে কোনও বিনিয়োগের প্রয়োজন হবে না। তবে কাজ পাওয়ার জন্যে একাধিক ওয়েবসাইট রয়েছে। সেগুলির সঙ্গে যুক্ত হয়েও কাজ করতে পারেন।

এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইনিং
যে কোনও প্রোডাক্টকে আরও সুন্দর রূপ দিতে গ্রাফিক্সের প্রয়োজন রয়েছে। এমনকি সেই প্রোডাক্টের একটি ভিডিও তৈরি করাটাও প্রয়োজন। ফলে গ্রাফিক্স এবং এডিটিং ( Editing Graphic Design) জানা লোকের খুবই প্রয়োজন আছে। অনেকেই রয়েছেন যারা বাড়িতে বসে এই কাজ করে মোটা অঙ্কের রোজগার করছেন। ফুলটাইম নয়, পার্টটাইমে কাজ করেও রোজগার সম্ভব। বিনিয়োগ বলতে বাড়িতে থাকা কম্পিউটারকে একটু মডিফিকেশন করে নিতে হবে।












Click it and Unblock the Notifications